মাল্টিমিডিয়া

এডিস মশা রোহিঙ্গাদের মতো, যে কারণে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না: স্বাস্থ্যমন্ত্রী

ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।

ডেঙ্গুকে মহামারি বলব না, ডেঙ্গু  নিয়ন্ত্রণে সব ধরনের ব্যবস্থা স্বাস্থ্য মন্ত্রণালয় নিয়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বৃহস্পতিবার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগীদের দেখতে গিয়ে এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন: “ডেঙ্গুকে মহামারি বলব না। এখন যেভাবে আছে একটু বাড়তি। ঢাকায় বেশি। ঢাকার বাইরে অল্প। আমরা কনফিডেন্ট। আমাদের ডাক্তাররা কনফিডেন্ট ডেঙ্গু মোকাবিলায়।”

আতঙ্কিত না হবার পরামর্শ দিয়ে মন্ত্রী বলেন: এদেশে মাত্র ৮ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে মারা গেছে। আমাদের পার্শ্ববর্তী দেশে মৃতের সংখ্যা অনেক বেশি। কাজেই এ বিষয়ে আতঙ্কিত হবার কিছু নেই।

বিষয়:ডেঙ্গু স্বাস্থ্যমন্ত্রী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…