চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এটিএম কার্ড জালিয়াতির ঘটনায় এক বিদেশীসহ ৪ জন আটক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:২১ পূর্বাহ্ণ ২২, ফেব্রুয়ারি ২০১৬
বাংলাদেশ
A A

এটিএম কার্ড জালিয়াতির ঘটনায় এক বিদেশীসহ সিটি ব্যাংকের তিন কর্মকর্তাকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। ওই তিন কর্মকর্তার সহযোগিতায় পাঞ্চ মেশিনের সাহায্যে পিটার গ্রাহকদের টাকা হাতিয়ে নিয়েছে বলে জানিয়েছেন ডিবি কর্মকর্তারা। গ্রেফতারকৃতদের ১০ দিনের রিমান্ড চেয়েছে গোয়েন্দা পুলিশ। রোববার সন্ধ্যায় গুলশান এলাকা থেকে তাদের আটক করা হয়।

ডিএমপির অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম বলেন, সিসিটিভিতে যে সাদা চামড়ার মানুষকে দেখা গেছে সেই পিটার শজেপ্যান মাজুরেক নামে একজনকে গ্রেপ্তার করেছি। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী আরো তিন বাংলাদেশীকে গ্রেপ্তার করেছি। মাসুদ আল ওরফে মাকসুদ, রেজাউল করিম শাহীন এবং রেফাজ আহমেদ ওরফে রনি নামে সিটি ব্যাংকের কার্ড ডিভিশনের তিন কর্মকর্তাকে আমরা গ্রেপ্তার করেছি।

বাংলাদেশে পিটার ব্যবসায়িক ভিসা নিয়ে আসে। এরপর বাংলাদেশী একজনকে বিয়ে করে বসবাস শুরু করে। কিছুদিন আগে তার ভিসার মেয়াদ শেষ হয়েছে বলে জানিয়েছেন গোয়েন্দা কর্মকর্তারা।

Banglabid

মনিরুল ইসলাম আরো বলেন, পিটার দীর্ঘদিন ধরে এমন কাজ করে আসছিলো। তিন ব্যাংক কর্মকর্তাদের সহায়তায় বিভিন্ন ব্যাংক থেকে বিভিন্ন সময়ে টাকা তুলেছে সে।

তার সঙ্গে আরো কেউ জড়িত আছে কিনা তা তদন্ত করছে গোয়েন্দা পুলিশ। ডিবি দাবি করেছে পঞ্চগড়ে ধর্মগুরু হত্যার সঙ্গে আইএস এর সম্পৃক্ততা নেই।

সম্প্রতি এটিএম বুথে স্কিমিং ডিভাইস বসিয়ে তিনটি ব্যাংকের ৩৬জন গ্রাহকের প্রায় ২১ লাখ টাকা হাতিয়ে নেয় একটি চক্র। ডিবি জানিয়েছে পিটার শজেপ্যান মাজুরেক ইউক্রেনে জন্মগ্রহণ করলেও মূলত জার্মান নাগরিক। সিটি ব্যাংকের কার্ড ডিভিশনের তিনজন কর্মকর্তা ও প্রবাসী এক বাংলাদেশীর সহায়তায় পিটার কার্ড জালিয়াতির ঘটনা ঘটায়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এটিএম বুথব্যাংক
শেয়ারTweetPin
পূর্ববর্তী

এটিএম কার্ড জালিয়াতির ঘটনায় এক বিদেশীসহ ৪ জন আটক

পরবর্তী

ইন্টারনেট মাতাচ্ছে ওবামার সঙ্গে শতবর্ষী বৃদ্ধার নাচ

পরবর্তী

ইন্টারনেট মাতাচ্ছে ওবামার সঙ্গে শতবর্ষী বৃদ্ধার নাচ

ইন্টারনেট মাতাচ্ছে ওবামার সঙ্গে শতবর্ষী বৃদ্ধার নাচ

সর্বশেষ

কলকাতার অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশিদের মরদেহ দেশে আনবে সরকার

আগস্ট ১৯, ২০২৬

অস্ট্রেলিয়াকে হারিয়ে র‌্যাঙ্কিংয়ে বড় লাফ হাসানের, উন্নতি শান্ত-মিরাজদের

আগস্ট ১৯, ২০২৬

ইরান যুদ্ধের পর আকাশ-সমুদ্রে ড্রোন, কী এই ‘ফ্যালকন স্ট্রাইক ফোর্স’?

আগস্ট ১৯, ২০২৬

আল্লু অর্জুনের ‘রাকা’য় হলিউড তারকা উইল স্মিথ?

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

অগ্নিকাণ্ড নিয়ে কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশন যা জানাচ্ছে

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT