চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘এটা অতীত’ চাকরি হারানো প্রসঙ্গে রোডস

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:২০ অপরাহ্ণ ১৮, জানুয়ারি ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A
অবসরপ্রাপ্ত ক্রিকেটার রোডসের ছবি, তিনি একটি ম্যাচের প্রস্তুতি নিচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

‘নিপাট ভদ্রলোক’ হিসেবে সুখ্যাতি আছে। তবে বাংলাদেশের হেড কোচ হিসেবে শেষটা সুখকর হয়নি। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপ শেষ হতেই চাকরি হারান স্টিভ রোডস। এই ইংলিশ কোচ আবার এসেছেন টাইগার ডেরায়। বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ানসের পরামর্শক তিনি।

মঙ্গলবার মিরপুরের একাডেমি মাঠে দলের অনুশীলন সেশন শেষ রোডস মুখোমুখি হন সংবাদমাধ্যমের। বিসিবির চাকরি হারানো প্রসঙ্গে কৌশলী উত্তর দেন।

‘বিসিবি বা কারও সাথে আমি এটা নিয়ে আলোচনা করতে চাই না। এটা অতীত। তবে যেটুকু বলতে পারি বিশ্বকাপের ম্যাচগুলোর দিকে তাকালে দেখবেন আমরা পাকিস্তানের বিপক্ষে ভালো করতে পারিনি। এছাড়া বাকি সব ম্যাচেই আমরা ভালো খেলেছি। ইংল্যান্ড, ভারতের বিপক্ষে হেরে গেলেও আমরা লড়াই করেছি, হাল ছাড়িনি। আমাদের ভালো কিছু জয় ছিল। নিউজিল্যান্ডকে চেপে ধরেছিলাম। মানুষের অভিমত থাকবেই। তবে এখন এসব নিয়ে বলতে চাই না। ফিরে এসে ভালো লাগছে, এটুকুই।’

Banglabid

দায়িত্বে না থাকলেও টাইগার ক্রিকেটের নিয়মিতই খবর রাখেন রোডস। মিরপুরে মাশরাফী, মাহমুদউল্লাহ, সাকিবদের সঙ্গে দেখা হয়েছে সাবেক কোচের। জানালেন দারুণ অনুভূতির কথা।

‘তারা অনেক বন্ধুত্বপূর্ণ। আবার তাদের সাথে দেখা হওয়ায় খুব ভালো লাগলো। তাদের অনেকের সাথেই আমার গভীর সম্পর্ক। সবাইকে আবার দেখতে পেরে খুব ভালো লাগছে। একটু অদ্ভুত শোনাবে, তবে আমি খুব নিবিড়ভাবে বাংলাদেশ ক্রিকেটের খোঁজ-খবর রাখি। কুমিল্লার সাথে আগামী ৫ সপ্তাহ উপভোগ্য হবে। তবে এই দেশে কখন কী হচ্ছে সব খোঁজ রাখি, যা আপনারা খবর আকারে প্রচার করেন।’

কুমিল্লা দারুণ একটি ফ্র্যাঞ্চাইজি। তাদের অনেক সাফল্য আছে। এবার কিছুটা অবদান রেখে তাদের সাফল্যে আমি যেন অংশ হতে পারি এজন্যই এসেছি-বলেন রোডস।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কুমিল্লা ভিক্টোরিয়ানসবঙ্গবন্ধু বিপিএল-২০২২বিসিবিরোডসলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

এফডিসিতে কান্নার কারণ জানালেন রিয়াজ

পরবর্তী

ইসিবি’র তদন্তের মুখে রুট-অ্যান্ডারসন

পরবর্তী
ইংল্যান্ড ক্রিকেট দলের দুই খেলোয়াড় মাঠে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

ইসিবি’র তদন্তের মুখে রুট-অ্যান্ডারসন

করোনা ভাইরাসের স্পাইক প্রোটিনের 3D মডেল. Channel i News - চ্যানেল আই নিউজ

কোভিড মোকাবেলা বিষয়ে আন্তর্জাতিক সম্মেলন শুরু

সর্বশেষ

ছবি:  ফেনীর সোনাগাজীতে নিহত মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান (সংগৃহীত)।

আলোচিত নুসরাত হত্যা মামলায় রায় ঘোষণা শুরু

আগস্ট ২৪, ২০২৬
ছবি: ভৈরবে দুর্বৃত্তদের হামলায় নিহতপৌরসভার সাবেক কাউন্সিলর  মো. আল আমিন সৈকত ।

ভৈরবে দুর্বৃত্তদের হামলায় সাবেক কাউন্সিলর সৈকত নিহত

আগস্ট ২৪, ২০২৬
ছবি: শেরপুরে পুকুরে ডুবে নিহত ২ শিশু রোহান মিয়া (৭) ও ইসমাইল হোসেন (৬) ।

শেরপুরে পুকুর থেকে ২ শিশুর মরদেহ উদ্ধার

আগস্ট ২৪, ২০২৬

তারেক রহমানের ভারত সফরে ধোঁয়াশা, শেখ হাসিনাই কি দুই দেশের সম্পর্কে বড় বাধা?

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

২০২৭ সালের ঈদুল ফিতর ও ঈদুল আজহার সময় জানালো সংযুক্ত আরব আমিরাত

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT