বিনোদন

এখন সময় প্রিয়াঙ্কার!

এখন সময় প্রিয়াঙ্কার!

প্রিয়াঙ্কা চোপড়া, উৎ​সবের পরিচালক, হুপি গোল্ডবার্গ আর রবার্ট ডি নিরো

যুক্তরাষ্ট্রে ভালো সময় কাটাচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া। ‘কোয়ান্টিকো’ আর ‘বেওয়াচ’ ছবিতে অভিনয়ের মাধ্যমে এগুচ্ছেন সমান তালে। সেই সাথে বাড়ছে তার পরিচিতির তালিকাটাও। হলিউডপাড়ার বড় বড় তারকা আর পরিচালকদের সঙ্গে আড্ডা জমে উঠেছে তার। আর জনপ্রিয় হয়ে উঠছেন ধীরে ধীরে। যেন মনে হবে স্থায়ীভাবেই হলিউডের অধিবাসী তিনি!

সে ইঙ্গিতই যেন দিচ্ছে তার সম্প্রতি কাটানো সময়গুলো। সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে একটি চলচ্চিত্র উৎ​সবে ‘জুরি’ করা হয়েছে তাকে। ট্রিবেকা চলচ্চিত্র উৎ​সবে প্রিয়াঙ্কা তথ্যচিত্র ও শিক্ষার্থীদের চলচ্চিত্র প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত থাকবেন। জুরি সদস্যদের মধ্যে আরও আছেন ডায়ানে লেন, রায়ান ইগোল্ড, ব্র্যান্ডেন ফ্রেজার প্রমুখ।

আর এখানে গিয়ে রবার্ট ডি নিরো, হুপি গোল্ডবার্গে মতো তারকাদের সঙ্গে তার দেখা​ হলো। তারা একসঙ্গে মধ্যাহ্নভোজ করেছেন। তাদের সঙ্গে দারুণ কিছু মুহুর্ত কাটিয়েছেন এই বলিউড কন্যা। উৎ​সবের পরিচালক আর প্রযোজকদের সাথেও কথা হয়েছে। ১২ দিনব্যাপি ট্রিবেকা চলচ্চিত্র উৎ​সবে আলোচনার সময় তোলা ছবি সম্প্রতি সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন প্রিয়াঙ্কা।

এদিকে প্রিয়াঙ্কার বাবার আঁকা ছবি নিয়ে প্রদর্শনী হচ্ছে ভেন্যুতে। প্রদর্শনী ঘুরে দেখেন রবার্ট ডি নিরো। এ সময় আরও ছিলেন জুরিবোর্ডের সদস্যরা। মিড-ডে।

বিষয়:প্রিয়াঙ্কা চোপড়া

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…