চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এখন ভিন্নভাবে পরিচালিত হবে ইসলামী ব্যাংক

নীলাদ্রি শেখর নীলাদ্রি শেখর
৩:৫০ পূর্বাহ্ণ ২২, মার্চ ২০১৬
বাংলাদেশ
A A

অতীতে জামায়াতে ইসলামীর মাধ্যমে পরিচালিত হলেও সরকারি কিছু পদক্ষেপের কারণে ইসলামী ব্যাংক এখন ভিন্নভাবে পরিচালিত হবে। এমন ইংগিত দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ব্যাংকটি এখন জনগণের কল্যাণে কাজ করবে। ইসলামিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ইসলামে জঙ্গিবাদ- সন্ত্রাসের স্থান নেই এই শিক্ষা প্রতিটি মানুষের মাঝে পৌঁছে দিতে হবে।

কোরআনের আলো ঘরে ঘরে ছড়িয়ে দিতে ইউনিয়ন পর্যায় পর্যন্ত শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হবে প্রায় সাড়ে ৪ লাখ পবিত্র কোরআন। কোরআন শিক্ষা কেন্দ্রের শিক্ষার্থীদের মাঝে সেই পবিত্র কোরআন তুলে দিয়ে ইসলামিক ফাউন্ডেশনের ৪১ তম প্রতিষ্ঠাবার্ষিকী, জাতীয় খতিব সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

বক্তৃতায় প্রধানমন্ত্রী ইসলাম প্রচার ও প্রসারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেয়া নানা উদ্যোগ তুলে ধরে বলেন, বাংলাদেশে বিশ্ব ইজতেমার আয়োজন বঙ্গবন্ধুর অবদান।

বলেন, ১৯৭৪ সালে মুসলমানদের যে শরিয়াহভিত্তিক ব্যাংকিং এর জন্য যে আইডিবি চার্টার, সেই চার্টারে সাক্ষর করে যান। যদিও তার শাহাদত বরণের পর ইসলামিক ব্যাংক প্রতিষ্ঠা করা হয় কিন্তু এটা ব্যবহার করে যারা তখন ক্ষমতাসীন ছিলো তারা এবং তাদেরই ছত্রছায়ায় যুদ্ধাপরাধী জামাতীরা। এবং এই ব্যাংকের টাকা জনগণের কল্যাণে যতটা না ব্যয় হয় তারচেয়ে বেশি ব্যয় হয় তাদের নিজেদের ভাগ্যোন্নয়ন আর অপকর্মের জন্য। যাই হোক, এখন আমরা কিছু পদক্ষেপ নিয়েছি, এখন আবার ইসলামিক ব্যাংক জনগণের কল্যাণে কাজ করবে। 

ধর্মীয় শিক্ষার প্রসার, হজ্জ ব্যবস্থাপনা, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উন্নয়নের মতো বিভিন্ন কাজের উদাহরণ দেন প্রধানমন্ত্রী।  বলেন, ইসলামের নাম ভাঙিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা যতটা করেছে কিন্তু ইসলামের প্রচার ও প্রসারে কোনো চেষ্টাই তারা করেনি। বরং জঙ্গিবাদ ও সন্ত্রাসের কাজের তাদের বেশি মন ছিলো। ইসলাম কখনোই বোমাবাজি বা সন্ত্রাসকে বরদাস্ত করে না। কিন্তু আমাদের এই ধর্মটাকে এই ধরনের কর্মকাণ্ডের মধ্যে দিয়ে যারা সারা বিশ্বের কাছে হেয় প্রতিপন্ন করে তারা সত্যিকারের ইসলামে বিশ্বাস করে কিনা সেটাই আমার বিশ্বাস হয়না। আপনারা দয়া করে দেখবেন, এটাই আমরা চাই, বিশেষ করে আমাদের ধর্ম যেটা শান্তির ধর্ম সেটাকে বিপথে ঠেলে দিয়ে এই ধর্মের নামে যেন কেউ কুৎসা রটাতে না পারে। 

আগামীতে কেউ যেন নাশকতা ও অগ্নিসন্ত্রাস করতে না পারে সে ব্যাপারে সহযোগিতার হাত বাড়াতে আলেমদের  প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ট্যাগ: প্রধানমন্ত্রী শেখ হাসিনা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে শেষ হলো ইউপি নির্বাচন

পরবর্তী

‘এই পিচ্চি শুধু মা লিখবি, কোনো নাম লিখবি না’

পরবর্তী

‘এই পিচ্চি শুধু মা লিখবি, কোনো নাম লিখবি না’

এক আইনজীবী ও পীরকে হত্যার পরিকল্পনা করছিলো জঙ্গিরা

সর্বশেষ

এবার চ্যানেল আইয়ে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’

আগস্ট ২৬, ২০২৬

বিয়ের গুঞ্জন ছড়াতেই সরব প্রভা

আগস্ট ২৫, ২০২৬

বঙ্গোপসাগরের নৌকা ডুবিতে নিউজিল্যান্ডের ৩ নাগরিক উদ্ধার, নিখোঁজ কিশোর

আগস্ট ২৫, ২০২৬

মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতে লাখো রোহিঙ্গার সমাবেশ

আগস্ট ২৫, ২০২৬

বেআইনি না হলে গান, যাত্রা, নৌকা বাইচ বন্ধ কেন?

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT