বৃষ্টির কারণে ভারত-নিউজিল্যান্ড সেমিফাইনাল প্রথমদিনে শেষ হতে পারেনি। মঙ্গলবার কিউই ইনিংসের ৪৬.১ ওভারের সময় বৃষ্টি শুরু হলে ওই দিনের মতো খেলা বাতিল হয়ে যায়। আগেরদিনের শেষ হওয়া জায়গা থেকেই বুধবার শুরু হয় লড়াই। বাকি ২৩ বল খেলে ৮ উইকেটে ২৩৯ রান করেছে নিউজিল্যান্ড।
ভারত-৪৩/৪ (১৫)
মঙ্গলবারের মতো বুধবারও ম্যানচেস্টারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ম্যাচ ভেসে যাওয়ার সুযোগ কম! কেননা, ভারত ইনিংসের ২০ ওভার খেলা হয়ে গেলেই ম্যাচের ফলাফল হয়ে যাবে। যদি এই সময়ে বৃষ্টি হয়, তাহলে কী হবে?
২৪০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে এলোমেলো শুরু করেছে ভারত। দলীয় পাঁচ রানেই তিন উইকেট হারায় তারা। ২৪ রানের মাথায় আরও একটি উইকেট হারায় কোহলির দল।
বৃষ্টি আইনে দেখা যাচ্ছে, ম্যাচে জয়ের মঞ্চে থাকতে হলে ২০ ওভারে ৯০ রান করতে হবে ভারতকে। সেক্ষেত্রে তিন ব্যাটসম্যানের বেশি আউট হওয়া যাবে না। যদি চার উইকেট পড়ে, তাহলে ২০ ওভারে ভারতের রান থাকতে হবে ১১০। আর পাঁচ উইকেট হারালে রান থাকতে হবে ১৩৪।
ভারতের আউট হওয়া ব্যাটসম্যানদের মধ্যে আছেন রোহিত শর্মা, লোকেশ রাহুল, বিরাট কোহলি ও দিনেশ কার্তিক। এর মধ্যে প্রথম তিনজন করেছেন সমান এক রান করে। কার্তিক করেছেন ৬ রান।







