চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এখন পর্যন্ত নির্বাচন কমিশনের ভূমিকা ইতিবাচক

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৮:১৪ অপরাহ্ণ ৩০, নভেম্বর ২০১৮
সম্পাদকীয়
A A

একাদশ জাতীয় নির্বাচন নিয়ে এখন পর্যন্ত বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি অনেকটাই স্বস্থি ও শান্তির মধ্য দিয়ে যাচ্ছে। প্রতিদিন রাজনৈতিক দলগুলোর মনোনয়ন, প্রস্তুতি ইত্যাদি নিয়ে দেশ এখন আনন্দমুখর রাজনৈতিক পরিবেশের মাধ্যমে শান্তিপূর্ণ ও গুরুত্বপূর্ণ সময় অতিক্রম করছে।
গণভবনে বসে প্রধানমন্ত্রী নিজেই নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করছেন বলে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, নির্বাচনী আচরণবিধি অনুযায়ী প্রধানমন্ত্রী সরকারি সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি। আচরণবিধির ১৪ ধারায় বলা আছে, সরকারের সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি তার সরকারি কর্মসূচির সঙ্গে নির্বাচনী কর্মসূচি বা কর্মকাণ্ড যোগ করতে পারবেন না। রুহুল কবীর রিজভীর এই অভিযোগের প্রেক্ষিতে নির্বাচন কমিশনার জানিয়েছেন গণভবন ও বঙ্গভবনে নির্বাচনী প্রচারণা চালালে কমিশন ব্যবস্থা নেবে। সুনির্দিষ্টভাবে কোন কর্মকর্তার বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ উঠলে ব্যবস্থা নেয়া হবে।
আমরা লক্ষ্য করছি এবারের নির্বাচন কমিশন একটি অবাধ ও সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করার ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ কর্মসূচি গ্রহণ করেছে। নির্বাচন কমিশনের এইসব উদ্যোগ যদি এক তৃতীয়াংশও কার্যকর ভূমিকা রাখে, তবে একাদশ জাতীয় নির্বাচনের পরিবেশ নিয়ে কোনো সংশয় থাকবে না। একটি বিষয় অত্যন্ত আশাজাগানিয়া যে নির্বাচন কমিশন আচরণ বিধি লঙ্ঘণের কোনো অভিযোগ পেলেই ব্যবস্থা গ্রহণের কথা জানাচ্ছেন। এখন এই ব্যবস্থা বাস্তবে কতটা কার্যকরী ভূমিকা রাখছে সেটা দেখার বিষয়। শুধুমাত্র উদ্যোগের কথা বলে বাস্তবে ঠুঁটো জগ্গনাথ হয়ে বসে থাকলে জাতীয় নির্বাচনে এর মারাত্মক নেতিবাচক প্রভাব পড়বে।
এর আগেও আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে সব দলগুলো অভিযোগ পাল্টা অভিযোগ করে আসছিল। সব অভিযোগই যে আমলে নেয়ার মত বা আচরণবিধি লঙ্ঘণ করার মত, তা নয়। তবু আমরা আশা করি গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে নির্বাচন কমিশন কঠোর ভূমিকা রেখে একটি শতভাগ প্রশ্নহীন নির্বাচন উপহার দেবে। ইতিমধ্যে নির্বাচন কমিশনের অনেক উদ্যোগ আগামী নির্বাচনকে সুষ্ঠু ও অবাধ করা ক্ষেত্রে ইতিবাচক আশার আলো দেখাচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

সহজাত ব্যাটিং করে সফল সাদমান

পরবর্তী

দ্রুত কোচিংয়ে ‘ফিরছেন’ জিদান

পরবর্তী

দ্রুত কোচিংয়ে ‘ফিরছেন’ জিদান

ডিআরইউ নির্বাচন: ইলিয়াস সভাপতি, কবির সাধারণ সম্পাদক

সর্বশেষ

জাপানের মঞ্চে উড়ল বাংলাদেশের পতাকা

আগস্ট ১৯, ২০২৬

কলকাতার অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশিদের মরদেহ দেশে আনবে সরকার

আগস্ট ১৯, ২০২৬

অস্ট্রেলিয়াকে হারিয়ে র‌্যাঙ্কিংয়ে বড় লাফ হাসানের, উন্নতি শান্ত-মিরাজদের

আগস্ট ১৯, ২০২৬

ইরান যুদ্ধের পর আকাশ-সমুদ্রে ড্রোন, কী এই ‘ফ্যালকন স্ট্রাইক ফোর্স’?

আগস্ট ১৯, ২০২৬

আল্লু অর্জুনের ‘রাকা’য় হলিউড তারকা উইল স্মিথ?

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT