ক্রিকেট

এখন উপভোগের সময়: মরগান

এখন উপভোগের সময়: মরগান

অবশেষে বিশ্বকাপের আরাধ্য ট্রফিটা ধরা দিল। অতীতে তিনটি ফাইনালে হারার পর চতুর্থ প্রচেষ্টায় সফল হল ইংল্যান্ড। রোববার ঘরের মাঠের ফাইনালে নিউজিল্যান্ডকে সুপার ওভারের রোমাঞ্চে হারিয়ে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো শিরোপা জিতেছে মরগানের দল।

লর্ডসে মাঝারি সংগ্রহের ম্যাচে দুই দলের রান সমান হলে খেলা গড়ায় সুপার ওভার। সেখানেও রানে সমতা থাকলে বাউন্ডারি সংখ্যা বেশির কারণে নাটকীয় জয়ে শিরোপা উৎসবে মেতে ওঠে ইংল্যান্ড।

ম্যাচ শেষে ইংলিশ দলনায়ক মরগান খুলে দিলেন মনের দুয়ার, ‘সাধারণত আমি শ্যাম্পেইন পছন্দ করি না। তবে আজ আমি এটি খেতে পছন্দ করবো।’

এমন ম্যাচ ক্রিকেটের জন্য বিজ্ঞাপন বলেই মত মরগানের, ‘কী অবিশ্বাস্য দিন। ক্রিকেটের জন্য অসাধারণ বিজ্ঞাপন। ব্লাক ক্যাপসদের প্রশংসা করতেই হয়। এটি অসাধারণ রুদ্ধশ্বাস লড়াই ছিল। তবে আমরা বাধা পেরিয়ে জয়ের বন্দরে যেতে পেরেছি।’

‘গত চার বছর ধরে দৃশ্যপটের আড়ালে অনেক পরিকল্পনা চলছিল। ব্যাকরুম স্টাফরা অসাধারণ ছিল। এখন আমারে উপভোগের সময়’ যোগ করেন মরগান।

বিষয়:ইংল্যান্ড-নিউজিল্যান্ড বিশ্বকাপ-২০১৯ মরগান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…