চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এখন আমি মুক্ত: পড়শি

জাকিয়া আক্তার জাকিয়া আক্তার
৩:০৫ পূর্বাহ্ণ ১০, আগস্ট ২০১৫
বিনোদন
A A

শোবিজ অঙ্গনের জনপ্রিয় সঙ্গীত শিল্পী পড়শি এইচএসসি পরীক্ষায় মানবিক বিভাগ থেকে ৪.৬৭ পেয়ে পাস করেছেন। বর্তমান সময়ে তিনি এক উজ্জ্বল তারকা। চ্যানেল আই অনলাইনের সঙ্গে একান্ত আলাপচারিতায় সঙ্গীত এবং লেখাপড়া নিয়ে বলেছেন তার পরিকল্পনার কথা।

চ্যানেল আই অনলাইন: পরীক্ষার রেজাল্ট পেয়ে কেমন লাগছে?
পড়শি:
খুব ভালো লাগছে। কখনো ভাবিনি এতো ভালো রেজাল্ট করবো। রেজাল্ট পাওয়ার পর আমি ও আমার বাবা-মা কিছুক্ষণ চুপ ছিলাম। বিশ্বাস করতে পারিনি এতো ভালো রেজাল্ট হবে। আমি যখন পরীক্ষা দিতে যেতাম মা বলে দিতেন ৩৩ এর জন্য উত্তর লিখে আসবি। বাসায় ফিরে মাকে বলতাম, মা ৩৩ এর উত্তর করে এসেছি। পরীক্ষার প্রস্তুতি একেবারেই ভালো ছিলো না। তারপর এই রেজাল্ট সত্যি খুব খুশি।   

চ্যানেল আই অনলাইন: তাহলে কি পড়াশুনা করতে ভালো লাগে না?
পড়শি:
আসলে পড়াশুনা করতে আমার একদম ভালো লাগে না। কখনো পড়াশুনা নিয়ে চিন্তা করিনি। আমি গান ভালোবাসি। সারাজীবন গান করতে চাই। গান ছাড়া আমার জীবনে আর কিছু নেই।
চ্যানেল আই অনলাইন: পড়াশুনা কি তাহলে আর করবেন না?
পড়শি:
হ্যা পড়াশুনা তো অবশ্যই করবো। আসলে পড়াশুনা করি কোনো কিছু শিখতে বা জানতে, রেজাল্টের জন্য নয়। নিজের জ্ঞান সমৃদ্ধ করতে পড়াশুনাটা চালিয়ে যাবো। 

Banglabid

চ্যানেল আই অনলাইন: মিষ্টি বিতরণ নিশ্চয় চলছে?
পড়শি:
সেভাবে এখনো মিষ্টি বিতরণ শুরু করিনি। দুই একদিনের মধ্যে ফ্যামিলির সবাই ও কাছের কিছু মানুষদের নিয়ে বাইরে ঘুরতে যাবো। আর এমনিতে মা কিছু কিছু জায়গায় মিষ্টি দিয়েছে।
চ্যানেল আই অনলাইন:
রেজাল্ট হলো এখন কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবেন?
পড়শি:
আসলে রেজাল্ট পাওয়ার পর মা আমাকে বলেছে এই দুইবছর পড়াশুনা নিয়ে অনেক বিরক্ত করেছো; এই একটা বছর একটু টেনশন ফ্রি থাকবো। তাই কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবো না। হলে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবো। তবে কোথায় হবো সেটি ভাইয়া বলে দিবে।

চ্যানেল আই অনলাইন: কোন বিষয় নিয়ে পড়ার ইচ্ছা?
পড়শি:
ওই যে বললাম পড়াশুনা করতে ভালো না। তবে যেকোনো বিষয় পড়তে ও শিখতে ভালো লাগে। নতুন কিছু জানতে আমার বেশ ভালো লাগে। তাই ইচ্ছা আছে ইংরেজি, ফ্যাশন ডিজাইনার বা সাংবাদিকতা যে কোনো একটি বিভাগে পড়বো।
চ্যানেল আই অনলাইন:
আপনার একমাত্র বন্ধু শাকুরার রেজাল্টের খবর কি?
পড়শি:
(হেসে) ও আমার চেয়ে অনেক ভালো করেছে। একটুর জন্য জিপিএ ফাইভ পায়নি। আজকে আমার বাসায় আসবে; তারপর একসঙ্গে দুইজন একটু মজা করবো। আসলে আমরা দুইজন একসঙ্গে থাকলে মা আমাদের পাগল বলে। 

চ্যানেল আই অনলাইন: রেজাল্ট তো হলো এখন কোন কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন?
পড়শি:
পড়াশুনা থেকে আমি পুরোপুরি মুক্ত। এখন কাজে আরো বেশি  মনোযোগী হবো। বর্তমানে প্লেব্যাক নিয়ে ব্যস্ত রয়েছি। সুইট হার্ট ও মায়া ছবির জন্য কাজ করছি। এর আগে আরো ভালোবাসবো তোমায়, ব্ল্যাক মেইল ছবির জন্য কাজ শেষ করলাম।
চ্যানেল আই অনলাইন:
মেন্টাল ছবির কাজ শুরু করেছেন?
পড়শি:
মেন্টাল সিনেমার কাজ একটু আটকে আছে। আমার ও শাকিব ভাইয়ার শিডিউল মিলছে না বলে শুটিং করতে পারিনি। এখন ফ্রি হয়েছি শাকিব ভাই ফ্রি হলে শুটিং’র কাজ শুরু হবে।

Reneta

চ্যানেল আই অনলাইন: শাকিব খানের সঙ্গে কাজ করতে কেমন লাগছে?
পড়শি:
শখের বসে বড় পর্দায় কাজ করছি। তারপরও শাকিব খানের সঙ্গে কাজ করতে খুবই ভালো লাগছে। আশাকরি দর্শকদেরও ভালো লাগবে।     

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পড়শিসঙ্গীতশিল্পী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

২শ’ শিশুকে যৌন হয়রানির অভিযোগে পাকিস্তানে তোলপাড়

পরবর্তী

সংশোধিত দুদক আইনের খসড়া চূড়ান্ত অনুমোদন

পরবর্তী

সংশোধিত দুদক আইনের খসড়া চূড়ান্ত অনুমোদন

দেশে ফিরলো আরও ১৫৯ বাংলাদেশী

সর্বশেষ

রোমের হোটেল বিতর্কে যা বললেন জেমস

আগস্ট ২১, ২০২৬

চৌদ্দগ্রামে বিলকিছ-আলম পাঠাগারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

আগস্ট ২১, ২০২৬

নায়করাজ রাজ্জাককে হারানোর ৯ বছর

আগস্ট ২১, ২০২৬

রিজভীকে ‘আমরা বিএনপি পরিবার’-এর শুভেচ্ছা ও অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

আবারও পিছিয়ে যেতে পারে ভারতের বাংলাদেশে আসা

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT