চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এখনো তিনি কোটি মানুষের হৃদয়ের রাণী

সাবরিনা হাসান সাবরিনা হাসান
৯:৩৮ পূর্বাহ্ণ ৩১, আগস্ট ২০১৭
আন্তর্জাতিক
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

প্রিন্সেস ডায়ানা ব্যক্তিত্ব, সৌন্দর্য আর মানবিক গুণে আজও রাজত্ব করছেন বিশ্ববাসীর মনে। আশির দশকের শুরু থেকে এখন পর্যন্ত ফ্যাশন আইকন তিনি।

সেই প্রিন্সেস ডায়ানার ২০তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৯৭ সালের এই দিনে প্যারিসে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান তিনি।

প্রিন্সেসের মৃত্যুবার্ষিকীতে ব্রিটেনসহ বিশ্বের বিভিন্ন দেশে নানা কর্মসূচির মাধ্যমে স্মরণ করা হচ্ছে কোটি মানুষের হৃদয়ের রাণীকে।

লর্ড স্পেনসার ও ফ্রান্সিস রোচি’র তৃতীয় মেয়ে ডায়ানা ফ্রান্সিস স্পেনসারের জন্ম ১৯৬১ সালের পয়লা জুলাই। ১৯৮১’র ২৯ জুলাই মাত্র ২০ বছর বয়সে ব্রিটেনের প্রিন্স চার্লসের সঙ্গে বিয়ের পিড়িতে বসেই বিশ্ববাসীর নজর কাড়েন তিনি।

রাজপরিবারের ছকে বাঁধা কঠোর রীতিনীতি তার পছন্দ ছিল না। কয়েকশ’ বছরের প্রথা ভেঙে মিশতেন সবার সাথে। রাণী এলিজাবেথ ও স্বামী চার্লসের কটূ কথা শুনেও ছুটে যেতেন মানবতার সেবায়। দাঁড়িয়েছিলেন সুবিধাবঞ্চিত মানুষের পাশে। এসবই তাকে জনগণের হৃদয়ের রাণী করে তোলে।ডায়ানা

চার্লসের সঙ্গে বিচ্ছেদের আগে থেকেই দুই ছেলে প্রিন্স উইলিয়াম ও প্রিন্স হ্যারিকে নিয়ে রাজপ্রাসাদ ছাড়েন প্রিন্সেস অফ ওয়েলস। এরপর বিয়ের ১৫ বছরের মাথায় ১৯৯৬ সালের ২৮ আগস্ট প্রিন্স চার্লসের সঙ্গে ডায়ানার বিচ্ছেদ হয়।ডায়ানা

Reneta

বিচ্ছেদের পর নিঃসঙ্গ জীবন কাটাচ্ছিলেন প্রিন্সেস ডায়ানা। তবে বন্ধুদের সঙ্গে মেলামেশায় কিছু বিতর্কের জন্ম দেন লেডি ডায়ানা। কিন্তু এতে থেমে থাকেনি তার মানবিক সহায়তা। ১৯৯৭ সালে সাউথ আফ্রিকায় গিয়ে ল্যান্ডমাইন অপসারণ ও এইডসবিরোধী আন্দোলন জোরদারে সাউথ আফ্রিকার প্রয়াত নেতা নেলসন ম্যান্ডেলার সঙ্গে কাজ শুরু করেছিলেন।-4 Channel i News - চ্যানেল আই নিউজ

বিয়ের পর থেকে মৃত্যুর দিন পর্যন্ত ডায়ানার পিছু ছাড়েননি পাপারাজ্জিরা। সন্তানের জন্ম কিংবা জনকল্যাণ থেকে শুরু করে ব্যক্তিগত মুহূর্তও ছিল ক্যামেরাবন্দী।

১৯৯৭ সালে বন্ধু দোদি আল ফায়েদের সঙ্গে প্যারিসের পোন্ট ডি ল্য-অ্যালমা টানেলে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মাত্র ৩৬ বছরেই থেমে যায় ডায়ানার জীবন। তার মৃত্যুর খবরে স্তব্ধ হয়ে যায় গোটা বিশ্ব।-4 Channel i News - চ্যানেল আই নিউজ

দীর্ঘ বিশ বছর পেরিয়ে গেলেও প্রিন্সেস ডায়ানার মৃত্যু রহস্য এখনো অজানাই রয়ে গেছে। তার মৃত্যু দুর্ঘটনাজনিত বলা হলেও ঘটনাকে হত্যা বলে এর পেছনে কারণ খুঁজছেন অনেকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রিন্সেস ডায়ানা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি।

‘সিল্কসিটি এক্সপ্রেস’ ট্রেনের বগি লাইনচ্যুত: উদ্ধার কাজ নিয়ে যা জানা গেল

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

আগস্ট ৪, ২০২৬

লন্ডনে নচিকেতা-জয়ের মেগা কনসার্ট

আগস্ট ৪, ২০২৬

প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের কমান্ডারের সৌজন্য সাক্ষাৎ

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

স্বরাষ্ট্র ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT