বিনোদন

এখনো আইসিইউতে লতা মঙ্গেশকর

লতা মঙ্গেশকর আইসিইউতে, স্বাস্থ্য পরিস্থিতি উদ্বেগজনক. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতীয় কিংবদন্তি গায়িকা লতা মঙ্গেশকর বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন, তার স্বাস্থ্যের অবনতি নিয়ে উদ্বেগ প্রকাশ।. Channel i News – চ্যানেল আই নিউজ

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত তিন সপ্তাহ ধরে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে রয়েছেন কিংবদন্তি সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকর। দিন দুই আগে তার ভেন্টিলেশন সাপোর্ট খুলে দেওয়া হলেও এখনও আইসিইউতেই রয়েছেন তিনি।

লতা মঙ্গেশকরের চিকিৎসক  ডা. প্রতীত সামদানি জানিয়েছেন, ধীরে ধীরে চিকিৎসায় সাড়া দিচ্ছেন গায়িকা।

তিনি আরো জানিয়েছেন, তার স্বাস্থ্যের সামান্য উন্নতি হওয়ায় বিগত দু’দিন ধরে ভেন্টিলেশন সাপোর্টও খুলে দেওয়া হয়েছে। তবে তার শারীরিক অবস্থার কথা মাথায় রেখে এখনও আইসিইউতে রাখা হয়েছে তাকে।

কোভিডের পাশাপাশি নিউমোনিয়াও রয়েছে ৯২ বছর বয়সী এই শিল্পীর। তাই কোনও ঝুঁকি না নিয়ে আপাতত তাকে আইসিইউতে রাখার সিদ্ধান্ত নিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

গত ১১ জানুয়ারি মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়েছিল লতা মঙ্গেশকরকে। সেখানে নেওয়ার পরই আইসিইউতে রাখা হয় ভারতের প্রখ্যাত এই সংগীতশিল্পীকে। এখনও সেখানেই আছেন তিনি।

এর আগে ২০১৯-এর নভেম্বরে শ্বাসপ্রশ্বাসের সমস্যা হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছিল কিংবদন্তী এই গায়িকাকে।

বিষয়:করোনাভাইরাসে আক্রান্ত লতা মঙ্গেশকর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…