এখনো তারা বন্ধু!

রানী মুখার্জি ও ঐশ্বরিয়া রাই বচ্চন
ঐশ্বরিয়া রাই বচ্চনের সঙ্গে নাকি রানী মুখার্জির চমৎকার বন্ধুত্ব। তাহলে যে একসময় খুব শোনা গিয়েছিল, অভিষেক বচ্চনকে ভালোবাসেন রানী, তাদের মধ্যে অনেক দিন প্রেম ছিল। স্বামীর প্রেমিকার সঙ্গে এখনো বন্ধুত্বকে টিকিয়ে রেখেছেন ঐশ্বরিয়া! তিনি এতটা উদার মানসিকতার, তা নাকি বলিউডের সংবাদ মাধ্যমের কাছে অজানাই ছিল। কারণ গত বছর তিন–চারেক কোনো অনুষ্ঠানে তাদেরকে একসঙ্গে কথা বলতে দেখা যায়নি। এমনকি শুভেচ্ছা বিনিময়ও না। যদি দেখা হয়েই যেত, রানী তাদেরকে এড়িয়ে যেতেন। কিন্তু গতকাল শনিবার মুম্বাইয়ে জুহুর বাংলোতে যান রানী। আর তা দেখে সংবাদ মাধ্যমের মানুষগুলোর তো চোখ ছানাবড়া! ব্যাপার কী!
পরে সংবাদ মাধ্যমকে রানী বলেন, ‘আমার সময়ের খুব ভালো দু জন অভিনেত্রীর একজন ঐশ্বরিয়া আর অন্যজন প্রীতি জিনতা। এর পরের প্রজন্মের নায়িকাদের মধ্যে কারিনা কাপুরকে আমার দারুণ পছন্দ। তাদের সবার সঙ্গেই আমরা বন্ধুত্ব রয়েছে। আর এই বন্ধুত্বকে আমি উপভোগ করি।’
আরও জানালেন, ঐশ্বরিয়া রাই বচ্চনের বাবা কৃষ্ণরাজ রাই যখন প্রয়াত হন, তখন তিনি বাইরে ছিলেন। মুম্বাই ফিরেই বন্ধুকে সহানুভূতি জানাতে চলে আসেন। বলিউড লাইফ।






