চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এখনও মিয়ানমারে ফিরতে চায় রোহিঙ্গারা

মুহাম্মাদ আসাদুল্লাহ মুহাম্মাদ আসাদুল্লাহ
১০:০০ অপরাহ্ণ ২৪, আগস্ট ২০১৮
কক্সবাজার, বাংলাদেশ
A A

বিশ্বের সবচেয়ে আলোচিত রোহিঙ্গা সংকটের এক বছর পূর্ণ হচ্ছে ২৫ আগস্ট। গত এক বছরে মিয়ানমারকে নানা ধরনের চাপ প্রয়োগ করার পরও রোহিঙ্গা প্রত্যাবাসন হয়নি। একজন রোহিঙ্গাও ফিরে যায়নি, বরং এখনও রোহিঙ্গাদের আগমন অব্যাহত রয়েছে। তবে কক্সবাজারে থাকা রোহিঙ্গারা বলছেন, এখনও তারা নিজের ভূমি মিয়ানমারের রাখাইনে ফিরতে চান।

কুতুপালং-২ এ বসবাসকারী রোহিঙ্গা নারী মর্জিনা, হাসিনা, আয়েশা বলেন, আমরা এখানে ভালো আছি। বাংলাদেশ সরকার সবকিছু দিচ্ছে, তারপরও নিজ দেশ মিয়ানমারে ফিরে যেতে চাই।

টেকনাফের লেদা ক্যাম্পে অবস্থানরত মিয়ানমারে মংড়ুর বলি বাজারের বাসিন্দা মৌলনা, সলিম, মাহবুব বলেন, আমরা আন্তর্জাতিক সংস্থার সহযোগিতায় মিয়ানমারে ফিরে যেতে চাই। মিয়ানমার আমাদের ফেরত নেয়ার কথা বলেও নিচ্ছে না। এ কারণে মিয়ামারকে আরো চাপ দিতে হবে।

রোহিঙ্গা প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ সিকদার বলেন, আমরা চাই যেকোনভাবে রোহিঙ্গারা তাদের দেশে ফিরে যাক। আমাদের ছোট দেশে রোহিঙ্গারা আমাদের জন্য বোঝা। বহির্বিশ্বের চাপে পড়ে মিয়ানমারের সরকার ও সামরিক জান্তা ইতোমধ্যে কিছুটা নমনীয় হলেও তারা তাদের কৌশলগত অবস্থান থেকে এক চুলও সরেনি। যে কারণে রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার বিষয়ে অগ্রগতি আশাব্যঞ্জক নয়।

ইতোমধ্যে রোহিঙ্গাদের দেখতে বাংলাদেশে এসেছেন জাতিসংঘের মহাসচিব সহ বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, প্রধানমন্ত্রী, রাণী থেকে শুরু করে আর্ন্তজাতিক বিভিন্ন সংস্থার প্রধানরা।

২০১৭ সালের ২৫ আগস্ট রাখাইনের কয়েকটি নিরাপত্তা চৌকিতে হামলার ঘটনায় সে দেশের নিরাপত্তা বাহিনী নিরীহ রোহিঙ্গাদের উপর দমন পিড়ন শুরু করে। হত্যা, ধর্ষণ আর অগ্নিসংযোগের কারণে প্রাণ বাঁচাতে সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে এ এদেশে পালিয়ে আসে রোহিঙ্গারা। প্রথমে তারা সীমান্ত এলাকায় অবস্থান নিলেও বাংলাদেশ সরকার আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতায় উখিয়া টেকনাফের ৩০টি ক্যাম্পে তাদের বসবাসের ব্যবস্থা করে।

Reneta

রোহিঙ্গা জনগোষ্ঠীর সাত লাখের বেশি সদস্য গত এক বছরে কক্সবাজারে আশ্রয় নিয়েছে। তারা ক্যাম্পে অবস্থান করলেও ফিরতে চায় নিজ দেশে।

বিভিন্ন দেশের কূটনীতিকরা ছাড়াও জাতিসংঘ মহাসচিব, পোপ ফান্সিসসহ বিভিন্ন দেশের মন্ত্রী-প্রতিমন্ত্রী পর্যায়ের কর্মকর্তারা কক্সবাজারে উখিয়া টেকনাফের শরণার্থী শিবিরগুলো পরিদর্শন করে বাংলাদেশের উদ্যোগের প্রশংসা করেছেন।

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মোহাম্মদ আবুল কালাম বলেন, মিয়ানমার প্রতিশ্রুত আরো পদক্ষেপ দেখার অপেক্ষায় আছি আমরা। আশ্রয় নেয়া রোহিঙ্গাদের জন্য প্রাথমিকভাবে সরকার ৩ বছরের একটি পরিকল্পনা নিয়েছে।২০১৭ সালের ২৫ আগস্ট রাখাইনের কয়েকটি নিরাপত্তা চৌকিতে হামলার পর পূর্ব-পরিকল্পিত ও কাঠামোবদ্ধ সহিংসতা জোরালো করে মিয়ানমারের সেনাবাহিনী। সন্ত্রাসবিরোধী শুদ্ধি অভিযানের নামে শুরু হয় নিধনযজ্ঞ। হত্যা-ধর্ষণসহ বিভিন্ন ধারার মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হতে থাকে ধারাবাহিকভাবে।

এমন বাস্তবতায় নিধনযজ্ঞের বলি হয়ে রাখাইন ছেড়ে বাংলাদেশে পালিয়ে আসতে বাধ্য হয় প্রায় সাড়ে সাত লাখ রোহিঙ্গা। আগে থেকে উপস্থিত রোহিঙ্গাদের নিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সংখ্যা দাঁড়ায় প্রায় দশ লাখে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রোহিঙ্গারোহিঙ্গা সংকটসেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

স্বর্ণ ও স্বর্ণের দাম নিয়ে নীতিমালায় কী থাকছে?

আগস্ট ৭, ২০২৬

জুমার দিনে সূরা কাহাফ পড়ার ফজিলত: কেন এই আমল এত গুরুত্বপূর্ণ?

আগস্ট ৭, ২০২৬

বিমানবন্দরে সবার জন্য একই নিরাপত্তা প্রোটোকল

আগস্ট ৭, ২০২৬

শীর্ষ মাদক কারবারিদের তালিকা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ৭, ২০২৬
ছবি: সংগৃহীত।

হাম: মৃত্যু-আক্রান্তে যেভাবে শীর্ষস্থানে বাংলাদেশ

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT