বিনোদন

এখনও আশায় আছেন জনি ডেপ?

জনি ডেপের চরিত্রে পোর্ট রোয়াল ক্যাপ্টেনের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

জনি ডেপের চরিত্রে পোর্ট রোয়াল ক্যাপ্টেনের ভূমিকায়, পাইন গাছের পেছনে সমুদ্রের নৌকা ও আকাশে ধোঁয়া দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

‘জ্যাক স্প্যারো’ চরিত্রের প্রসঙ্গ উঠলে প্রথমেই যার কথা মনে হয় তিনি হলেন জনি ডেপ। অথচ তিন বছর ধরে এই চরিত্রে তার দেখা নেই। পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান ফ্র্যাঞ্চাইজি থেকে তাকে সরে যেতে বাধ্য করা হয়েছে। এখনও কি আশায় আছেন জনি ডেপ?

২০০৩ সালে প্রথম ‘জ্যাক স্প্যারো’ চরিত্রে দেখা যায় জনি ডেপকে। এরপর দুই দশকেরও বেশি সময় ধরে এই চরিত্রে অভিনয় করে ভক্তদের ভালোবাসা পেয়ে আসছেন অভিনেতা। সর্বশেষ ২০১৭ সালে ‘ডেড মেন নো টেলস’ ছবিতে তাকে দেখা যায়। এখন এই ফ্র্যাঞ্চাইজির একাধিক ছবি নির্মাণের পরিকল্পনা করছেন প্রযোজকরা। ‘জ্যাক স্প্যারো’ চরিত্রে অন্য অভিনেতাকে নেয়ার পরিকল্পনা চললেও এখনও ‘পারফেক্ট’ কাউকে খুঁজে পাননি নির্মাতারা।

শোনা যাচ্ছে পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান ফ্র্যাঞ্চাইজির পাঁচটি নতুন ছবি আসবে। ভক্তরা আশায় আছেন এর মাঝে অন্তত একটিতে হলেও জনি ডেপকে দেখা যাবে ‘জ্যাক স্প্যারো’ চরিত্রে। উই গট দিস কভার্ডের বরাতে জানা গেছে, একই আশায় আছেন জনি ডেপও। অভিনেতা আশায় আছেন একদিন তার ফোন বেজে উঠবে এবং তার ডাক পড়বে।

গত কয়েক মাস ধরে জনি ডেপের ভক্তরা সোশ্যাল মিডিয়ায় আন্দোলন চালিয়ে যাচ্ছেন জনি ডেপকে পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান ফ্র্যাঞ্চাইজিতে ফিরিয়ে আনার জন্য। এখন দেখার পালা ডিজনির মন গলে কিনা।

বিষয়:জনি ডেপ জ্যাক স্প্যারো

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…