চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এখনই বিয়ে নয়: সুজানা

আসিফ রহমান খানআসিফ রহমান খান
৬:০৯ অপরাহ্ণ ১৪, সেপ্টেম্বর ২০১৭
বিনোদন
A A

মডেল ও অভিনয়শিল্পী সুজানা জাফর। ছোটপর্দার পরিচিত মুখ তিনি। দীর্ঘদিন ধরেই কাজ করছেন মিডিয়ায়। কাজের পাশাপাশি সামাজিক কর্মকান্ডেও জড়িত রয়েছেন। সম্প্রতি তিনি আছেন ইটালিতে। সেখান থেকে ফেসবুকের মাধ্যমে চ্যানেল আই অনলাইনের সঙ্গে কথা বললেন এই তারকা। জানালেন তার সমসাময়িক ব্যস্ততা এবং আরও নানা বিষয়।

ঈদ কেমন কাটলো?
আলহামদুলিল্লাহ্‌ অনেক ভালো কেটেছে। আর ঈদের পরপরই ইটালি চলে এলাম।

হঠাৎ ইটালিতে কেনো?
ভাইয়ের বউয়ের সন্তান হয়েছে। তাকে দেখার জন্যই আসা। এর আগেও একবার এসেছিলাম তখন সন্তানসম্ভবা ছিল ভাবী। কিন্তু ভিসার মেয়াদ কম থাকায় সন্তান পৃথিবীতে আসার মাত্র দু দিন আগেই দেশে চলে আসতে হয়েছিল। আর দেশে ফেরার দুদিন পরেই ভাইয়ের সন্তান পৃথিবীতে আসে। এই আফসোস নিয়ে তড়িঘড়ি করে আবারও ইটালিতেে এলাম। এবার এক মাসের মতো থাকব এখানে।

কাজে খুব একটা নিয়মিত দেখা যায় না আপনাকে। কেনো?
কাজের প্রস্তাব অনেক পাই। কিন্তু আমি নিজে থেকেই কাজ কম করি। একদম পছন্দ না হলে আসলে কাজ করা হয় না। নিজের ব্যবসাতেও সময় দিতে হয়। এই আর কী।

‘সুজানা ক্লজেট’ এর কী খবর?
আলহামদুলিল্লাহ্‌ ভালো চলছে। বাইরের থেকে কাপড় আনার জন্য প্রায়ই দেশের বাইরে যেতে হয় আমাকে। সব মিলিয়ে ভালো।

ছোটপর্দায় তো অনেকদিন হলো। বড়পর্দায় কবে দেখবে দর্শক?
ভালো গল্প পেলে অবশ্যই কাজ করব। চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব প্রায়ই পাই। কিন্তু ব্যাটে-বলে মিলে না।

Reneta

আপনার ‘চেশায়ার হোম’ নিয়ে কিছু বলুন?
উত্তরায় প্রতিবন্ধীদের জন্য ‘চেশায়ার হোম’ আছে আমার এটা সবারই জানা। সপ্তাহে একটা দিন এই বিশেষ মানুষদের জন্য থাকে। একদিন নয়, সময় পেলেই চলে যাই তাদের কাছে। এখানে ২০জনের মতো বিশেষ মানুষ আছে। সময় পেলেই স্কাইপে তাদের সঙ্গে কথা বলে নেই। এছাড়াও আরও কিছু সুবিধা বঞ্চিত শিশুদের নিয়েও কাজ করছি আমি।

বিয়ে করছেন কবে?
হা হা হা। এই বিষয়টা আমি কীভাবে বলব। আল্লাহ যেদিন কপালে রেখেছেন সেদিন হবে। এখন একা আছি, ভালো আছি। তার মানে এই না যে বিয়ে করব না। বিয়ে করব, তবে এখনই নয়। যা হবে পরিবারের সিদ্ধান্তে হবে।

শুনলাম প্রবাসী পাত্রকে নাকি বিয়ে করবেন?
বুঝতে পেরেছি কোথা থেকে শুনেছেন। আমি বিয়ে এখনই করছি না এবং আমি কাজ ও পরিবার নিয়ে যখন ব্যস্ত তখন হঠাৎ কেনো এই নিউজ হলো বুঝলাম না। সবাই স্বাভাবিকভাবেই অভিনয়শিল্পীদের বিয়ে নিয়ে প্রশ্ন করে এবং আমি উত্তর দিয়েছিলাম আল্লাহ হুকুম হলেই বিয়ে করব। সব মেয়েরাই সংসার করতে চায়। আর এখন তারকাদের ক্যারিয়ারের চেয়ে তাদের ব্যক্তিগত জীবন নিয়েই গণমাধ্যম বেশি সিরিয়াস। বিষয়টিতে আমি খুবই কষ্ট পেয়েছি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: সুজানা জাফর
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

‘রাজনীতির নামে অরাজকতা সৃষ্টি করতে চাইলে আমরা বসে থাকবো না’

মে ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ভারতকে সতর্ক করে জামায়াত আমিরের যে বার্তা

মে ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

আন্দোলনে উত্তাল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, প্রক্টরিয়াল বডিকে অবাঞ্ছিত ঘোষণা

মে ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

সমন্বিত সড়ক নিরাপত্তা আইন খসড়া নিয়ে গণমাধ্যমকর্মীদের প্রশিক্ষণ

মে ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

সাগরতলে সাবমেরিন ইন্টারনেট লাইন কি এখন ইরানের নতুন অস্ত্র?

মে ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT