চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এখনই বিয়ে নয়: ইমরান

সৈয়দ নূর-ই- আলমসৈয়দ নূর-ই- আলম
১:২৯ অপরাহ্ণ ১৬, মে ২০১৭
বিনোদন
A A
ইমরান

ইমরান

এ সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী ইমরান। গান আর গানের ভিডিওতে ব্যস্ত সময় পার করছেন তিনি। করছেন প্লেব্যাকও। গতকাল সোমবার রাতে ইউটিউবে এসেছে তার নতুন একটি গানের ভিডিও। গানের ব্যস্ততা ও ব্যক্তিগত নানা বিষয় নিয়ে কথা বলেছেন চ্যানেল আই অনলাইনের সাথে।

কোথায় আছেন?

স্টুডিওতে। আমার নতুন মিউজিক ভিডিও ‘মন খারাপের দেশে’ আপলোড হলো কিছুক্ষণ আগে (গতকাল সোমবার রাত)। এর আগে একবার আপলোড করেছিলাম। কিন্তু সাউন্ডের সমস্যার কারণে ডিলিট করে আবারও ভিডিওটি আপলোড করতে হয়েছে ইউটিউবে।

‘মন খারাপের দেশে’ গানটি নিয়ে বলুন।

গানটি লিখেছেন শরীফ আল দীন। সুর করেছেন নাজির মাহমুদ। সংগীত পরিচালনা করেছেন ইমরান। গানটি প্রকাশ করেছে সিএমভি।

নতুন মিউজিক ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে?

Reneta

আমি তো আমার প্রতিটি গানের ভিডিও ভিন্ন রকম টেস্টের করে থাকি। এটাও আগেও ভিডিওগুলোর চাইতে আলাদা। শুটিং করেছি সম্প্রতি। ভিডিওটি পরিচালনা করেছেন সৈকত রেজা। গানের মডেল হয়েছি আমি আর রোথশি। ভিএফএক্স ও এডিটের বিষয়ে আলাদা করেও বলার আছে।

বলুন।

গানের ভিডিওর এডিট ও ভিএফএক্স এবং জিএফএক্সের কাজ খুব যত্ন নিয়ে করা হয়েছে। এমনিতেইএডিট একটা গানের ভিডিওর জন্য অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। আবার কোনো ভিডিও সৌন্দর্য বর্ধনে জন্য জিএফএক্স ও ভিএফএক্স খুব জরুরি। সেটাই খুব ভালো করে করা হয়েছে এতে। এডিট ও জিএফএক্স করেছেন মহিউদ্দিন মাহি। আর মাস্টার এডিট ও ভিএফএক্সের কাজ করেছেন রেজাউল রাজু।

আর কোনো গানের ভিডিও করছেন।

ভাবনা আছে মাথায়, তবে এখনই করছি না। ‘মন খারাপের দেশে’ গানের ভিডিওর রেজাল্ট দেখব। তারপর ঈদের কাজে হাত দেব।

ঈদের কাজ?

ঈদের কাজ শুরু করিনি এখনো। তবে কদিন পরই শুরু করব। তিন গানের একটি ইপি অ্যালবাম করার ইচ্ছে আছে। এছাড়া আরও দুয়েকটি সিঙ্গেল গান করব। তবে সবগুলো গানেরই ভিডিও প্রকাশ করব।

‘মন খারাপের দেশে’  গানের ভিডিওর একটি দৃশ্যে ইমরান ও রোথশি

প্লেব্যাকের খবর বলুন।

এই মুহুর্তে কোনো খবর নেই। কিছুদিন আগে কাজ করেছিলাম একটি সিনেমার গানের। এখন আর মনে নেই।

আপনি তো মাঝে মাঝে নাটকের গানও করেন।

হ্যা। কদিন আগেই করলাম ‘চলো না আজ’ নামের একটি গান। এটি একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের টাইটেল গান হিসেবে ব্যবহার হবে।

কোন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের টাইটেল গান হবে?

ভিকি জাহেদ পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘রূপ’–এর টাইটেল হিসাবে গানটি ব্যবহার হবে। আজ (সোমবার) রাতে চলচ্চিত্রের গানটি অনলাইনে প্রকাশ পেয়েছে। টাইগার মিডিয়ার ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করা হয়।

ইউটিউবে গানের বেশি দর্শক মানে আসলে কী?

ইউটিউবে বেশি ভিউয়ারস মানে বেশি মানুষের কাছে গানটা পৌঁছানো। আমি এটাই বিশ্বাস করি। তারপর মানুষ বিচার করবে গানটা ভালো হয়েছে নাকি হয়নি।

‘তারকা’ ব্যাপারটি কেমন এনজয় করছেন?

এ বিষয়টা কখনো মাথায় রাখি না। নিজের মতো করে গান করে যাচ্ছি। আমি জানি ভালো গান করলে শ্রোতা-দর্শক ইতিবাচক সাড়া দেবে।

সমালোচনা বিষয়টা কীভাবে দেখেন?

কাজের সমালোচনা হবেই। আমি অন্তত সমালোচনা বিষয়টাকে ইতিবাচক হিসেবেই দেখি। তবে ইন্ডাষ্ট্রির স্বার্থে সমালোচনা একটু কম করাই ভালো।

কেন?

মিউজিক ইন্ডাষ্ট্রি মাঝে একটা বড় সময় খুব খারাপ অবস্থার মধ্য দিয়ে গেছে। এখন একটু একটু করে উঠে দাঁড়াচ্ছে। এই অবস্থায় সমালোচনাটা দর্শক-শ্রোতাদের মধ্যে নেগেটিভ প্রভাব ফেলতে পারে, তাই বলছিলাম। ইন্ডাষ্ট্রির স্বার্থে সমালোচনাটা কম করাই ভালো।

এবার একবা​রেই ব্যক্তিগত প্রসঙ্গ, বিয়ে কবে করছেন?

এখন কাজ করার সময়, এখনই বিয়ে নয়। বিয়ে নিয়ে কোনো ভাবনা মাথায় নেই।

ছবি: সংগৃহীত

‘মন খারাপের দেশে’ গানটির ভিডিও লিঙ্ক:

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইমরান
শেয়ারTweetPin

সর্বশেষ

সি-প্যানেল ও ডব্লিউএইচএম-এ নিরাপত্তা ঝুঁকি: গ্রাহকদের সতর্ক করল বিডিইএইচপিএ

মে ১, ২০২৬

শ্রমিকরা ভালো থাকলে বাংলাদেশ ভালো থাকবে: তারেক রহমান

মে ১, ২০২৬

ট্রাম্পের আহ্বান উপেক্ষা করে উৎপাদন বাড়াচ্ছে না এক্সন ও শেভরন

মে ১, ২০২৬

বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ নির্ধারণী ম্যাচের আগে যা বলছে আবহাওয়া বার্তা

মে ১, ২০২৬

আমাদের মাঝে কোনো আতঙ্ক নেই, লক্ষ্য এখন সিরিজে সমতা: ফক্সক্রফট

মে ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT