চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এক হোল্ডারের সাথেই পেরে উঠল না ভারত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:১৪ পূর্বাহ্ণ ০৩, জুলাই ২০১৭
স্পোর্টস
A A

জেসন হোল্ডারের ক্যারিয়ার সেরা বোলিংয়ে ভারতের বিপক্ষে চতুর্থ ওয়ানডেতে ১১ রানের রোমাঞ্চকর এক জয়ে সিরিজে টিকে থাকল ওয়েস্ট ইন্ডিজ। লো-স্কোরিং ম্যাচে ক্যারিবীয় অধিনায়ক ৫ উইকেট তুলে সফরকারীদের ব্যাটিং লাইনআপ গুঁড়িয়ে দিয়েছেন।

পাঁচ ম্যাচের সিরিজের শেষ ওয়ানডেটি এখন সিরিজ বাঁচানোর লড়াই ওয়েস্ট ইন্ডিজের জন্য। প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ার পরের দুটিতে জিতেছিল বিরাট কোহলির দল। বৃহস্পতিবার কিংস্টনে হবে পঞ্চম ও শেষ ওয়ানডেটি।

অ্যান্টিগায় স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে ৯ উইকেটে ১৮৯ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। লক্ষ্য তাড়া করতে নেমে ৪৯.৪ ওভারে গুঁটিয়ে যাওয়ার সময় ১৭৮ রান পর্যন্তই পৌঁছাতে পেরেছে ভারত।

দুইশর নিচের সংগ্রহ তাড়া করতে নেমে আজিঙ্কা রাহানের ব্যাটে ৬০ রানের একটি ইনিংস পায় ভারত। ধারাবাহিক রাহানে টানা চার ম্যাচে ফিফটির দেখা পেলেন। কিন্তু অন্য প্রান্তে ধাওয়ান ৫, কোহলি ৩ ও যুবরাজের বদলি হিসেবে দলে আসা দিনেশ কার্তিক ২ রানে দ্রুত ফিরে গেলে চাপেই থাকে সফরকারীরা।

রাহানেকে নিয়ে ৫৪ রানের জুটি গড়া ধোনি লড়াইটা জমিয়ে রেখেছিলেন। ১০৮ বলে পঞ্চাশ ছোঁয়া ধোনি এদিন নিজের সবচেয়ে ধীরগতির ফিফটি করেছেন। আগে একবার ফিফটি করতে ৮৮ বল খেলেছিলেন তিনি। মাটি কামড়ে লড়াই করা ওই ফিফটিতে মাত্র এক চারে ১১৪ বলে ৫৪ রানে ধোনি যখন ফেরেন তখনো ১৩ রান চাই ভারতের, ৬ বলে।

কিন্তু পরের ওভারে উমেশ যাদব ও মোহাম্মদ সামিকে ফিরিয়ে লেজ গুটিয়ে দেন হোল্ডার। মাঝে হার্দিক পান্ডিয়া ২০ ও রবীন্দ্র জাদেজাকেও (১১) ফিরিয়েছেন ক্যারিবীয় অধিনায়ক। ক্যারিয়ারে প্রথম পাঁচ উইকেট নিতে ম্যাচ সেরা হোল্ডার ৯.৪ ওভারে ২৭ রান খরচ করেছেন।

Reneta

এর আগে সাতজন ব্যাটসম্যানের দুই অঙ্কে পৌঁছার দিনে দুইশ পার করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। সর্বোচ্চ ৩৫ করে এসেছে এভিন লুইস ও কাইল হোপের ব্যাটে। পরে শাই হোপ ২৫, রোস্টন চেইজ ২৪, জেসন মোহাম্মেদ ২০, হোল্ডার ১১, দেবেন্দ্র বিশুর ১৫ রানে লড়াই করার পুঁজি পায় স্বাগতিকরা।

উমেশ যাদব ও হার্দিক পান্ডিয়া ৩টি করে উইকেট নিয় মূল কাজটা সেরে রেখেছিলেন। কুলদীপ যাদবের ছিল ২টি উইকেট। কিন্তু ব্যাটসম্যানদের ব্যর্থতার দিনে তাদের দারুণ বোলিং পরাজয়ের খাতাতেই থাকল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ভারত-ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি।

ফেনীতে শিক্ষিকার বাসা থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

জুলাই ২৪, ২০২৬
ছবি: রয়টার্স।

যুক্তরাষ্ট্রে কমেছে অস্ত্রের মজুদ: বিপুল পরিমাণ সামরিক সরঞ্জাম কিনছে পেন্টাগন

জুলাই ২৪, ২০২৬
Pep Guardiola giving a thumbs-up during a football match. Channel i News - চ্যানেল আই নিউজ

গার্দিওলাকে কোচ হিসেবে দেখতে চায় না ইতালির অলিম্পিক কমিটি

জুলাই ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশ-ইইউ সম্পর্ক আরও জোরদার, গুরুত্ব পেল বাণিজ্য ও রোহিঙ্গা সংকট

জুলাই ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

ছাত্র-জনতার আন্দোলন দেশের নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে: মির্জা ফখরুল

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT