চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘এক হাতে’ জেতানোর অনন্য নজির ম্যাক্সওয়েলের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৪৯ অপরাহ্ণ ০৭, ফেব্রুয়ারি ২০১৮
স্পোর্টস
A A

টি-টুয়েন্টিতে আগেও একটি সেঞ্চুরি আছে গ্লেন ম্যাক্সওয়েলের, অপরাজিত ১৪৫ রানের। তবে এবারের সেঞ্চুরিটা অন্যরকম অনুভূতিই দেবে অজি অলরাউন্ডারকে। ধারাবাহিকতার অভাবে অস্ট্রেলিয়া দলে জায়গাটা নড়াচড়া করার মাঝেই বলে তোপ দাগার পর ব্যাটের ঝড়ে ম্যাচজয়ী শতকও তুলে নিয়েছেন ম্যাক্স। ইংল্যান্ডকে ৫ উইকেটে হারিয়েছে অজিরাও।

বুধবার ট্রান্স-তাসমানিয়া টি-টুয়েন্টি সিরিজে শুরুতে ব্যাট করে ৯ উইকেটে ১৫৫ রান তোলে ইংল্যান্ড। জবাবে ৯ বল আর ৫ উইকেট হাতে রেখে জয়ে নোঙর ফেলে অস্ট্রেলিয়া।

ইংল্যান্ডের পাঁচ ব্যাটসম্যান এদিন দুইঅঙ্কের কোটা ছুঁয়েছেন। তবে ২৫-এর ঘর পার পরতে পেরেছেন মাত্র একজন। ডেভিড মালানের ৩৬ বলে ৫০ দেড়শ পার করে নেয় দলটিকে। ৫ চার ও ২ ছক্কায় সাজানো ইনিংস তার।

বাকিদের মধ্যে হেলস ২২, অধিনায়ক মরগান ২২ ও শেষদিকে জর্ডান অপরাজিত ১৬ রান করেন।

অজিদের হয়ে বল হাতেও চমক দেখিয়েছেন ম্যাক্সওয়েল। ২ ওভার হাত ঘুরিয়ে ১০ রানে ৩ উইকেট নিয়ে ইনিংস সেরা তিনি। অ্যাগারের দখলে উইকেট দুটি, ৩ ওভারে ১৫ রান খরচ করেছেন এই স্পিনার।

মূর্তিকারিগর

Reneta

লক্ষ্য তাড়া করতে নেমে দ্রুত অধিনায়ক ওয়ার্নার (৪) ও লিনকে (০) হারালেও লড়াই জারি রাখেন ম্যাথু শর্ট, ২টি করে চার-ছক্কায় ২০ বলে ৩০ রানে ফিরেছেন মাত্র দ্বিতীয় টি-টুয়েন্টি খেলতে নামা এ ওপেনার।

শর্ট ফেরার পর স্টোয়নিস (৬) ও হেডকেও (৬) দ্রুত হারায় অজিরা। কিন্তু অন্যপ্রান্তে ম্যাক্সওয়েল ঝড় থামাতে পারেনি ইংল্যান্ড। ম্যাচ জিতিয়ে ফেরার সময় ম্যাক্সওয়েলের নামের পাশে ১০৩ রানের ঝলমলে ইনিংস। ১০ চার ও ৪ ছক্কায় ৫৮ বলে সাজানো।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইংল্যান্ড-অস্ট্রেলিয়াম্যাক্সওয়েল
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কার্বন নিঃসরণ কমিয়ে কার্বন ক্রেডিট বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

জুলাই ৫, ২০২৬

তৃতীয় বিয়ে সারলেন আমির খান

জুলাই ৫, ২০২৬

জুন মাসে সড়ক দুর্ঘটনা ৪৭২টি, নিহত ৪৩৮

জুলাই ৫, ২০২৬
ছবি: স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন (সংগৃহীত)।

স্বাস্থ্যখাতে বরাদ্দ দ্বিগুণ করেছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

জুলাই ৫, ২০২৬

নিউইয়র্কে দুই বাংলার শিল্পীদের মিলনমেলা

জুলাই ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT