চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লর্ডসে এখন ‘চারদিনের টেস্ট’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৪১ অপরাহ্ণ ১৪, আগস্ট ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

একে তো প্রথম টেস্টে হেরে সিরিজে পিছিয়ে পড়ার টাটকা ক্ষত, তার উপর এই সিরিজ দিয়েই শুরু হয়েছে আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপ। বিশ্বকাপ জয়ী ইংল্যান্ডের একটা জয়ের তাড়া! চলতি অ্যাশেজ সিরিজের দ্বিতীয় টেস্টে সেই লক্ষ্যে নেমে টসই করতে পারেননি জো রুট। কারণ, বৃষ্টি ভেসে নিয়েছে পুরো দিনের খেলাই।

বুধবার লর্ডসে ঘুরে দাঁড়ানোর পরীক্ষায় নেমেছে ইংল্যান্ড। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে সমতা ফেরানোর মিশন। প্রথম টেস্টে তিন দিনেরও বেশি সময় নিয়ন্ত্রণ ধরে রেখে স্টিভেন স্মিথের জোড়া সেঞ্চুরির মঞ্চে নাথান লায়নের স্পিন ঘূর্ণির কাছে হার মেনে পিছিয়ে পড়ে যে অ্যাশেজ শুরু করেছে স্বাগতিকরা।

ঘুরে দাঁড়ানোর সেই মিশনে আপাতত একটি দিন হারাল লর্ডস টেস্ট। কার্যত চারদিনের লড়াই হয়ে পড়ল ম্যাচ। বাকি দিনগুলোতে খেলা একটু আগেভাগে শুরু করে সময় কাভারের চেষ্টা চলবে যদিও। কিন্তু ইংলিশ আবহাওয়ার যা রেকর্ড! স্বাগতিকদের কপালে চিন্তার ভাঁজ টিভি ক্যামেরায় ভালোই ধরা পড়ছিল!

অস্ট্রেলিয়া সেদিক থেকে ফুরফুরেই। সিরিজে এগিয়ে আছে তারা। চাপটা তাদের উপর কমই। বৃষ্টির পর খেলা যতটুকুই হোক, আত্মবিশ্বাসেরও তো ঘাটতি থাকবে না। প্রথম টেস্টে ওরকম অবস্থা থেকে ঘুরে দাঁড়িয়ে জয়, অজিদের যেমন নির্ভার রাখছে, তেমনি আবারও ঝাঁপিয়ে পড়ার মন্ত্রও কানে বাজাচ্ছে!

এদিকে প্রথমদিনে যখন টসটা পর্যন্ত হয়নি, টেস্ট তো তাতে চারদিনে নেমে গেছে। সেজন্য নেমে গেছে ফলোঅন করানোর মার্জিনটাও, যেটা এখন ১৫০!

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অ্যাশেজ ২০১৯ইংল্যান্ড-অস্ট্রেলিয়ালর্ডস টেস্টলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

সবার আগে বিশ্বকাপ দল জানাল বসনিয়া

মে ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

যখন খুশি ওষুধের দাম বাড়ানো যাবে না: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

মে ১১, ২০২৬

২০২৫ সালে প্রায় ২ কোটি ৬০ লাখ মানুষকে বিভিন্ন সেবা দিয়েছে ব্র্যাক

মে ১১, ২০২৬

রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে থেকে দুর্নীতি-সন্ত্রাস দমনে প্রধানমন্ত্রীর নির্দেশ

মে ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপি-জামায়াত-এনসিপিসহ নারী এমপিদের ঐকমত্য

মে ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT