ক্রিকেট

আদিলের রেকর্ডের ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হারল ইংল্যান্ড

ইংল্যান্ডের ক্রিকেটাররা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচে ইংল্যান্ডের ক্রিকেটাররা জয় উদযাপন করছে, মাঠে উচ্ছ্বাস প্রকাশ।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

লিডসে অস্ট্রেলিয়ার বিপক্ষে নেমে রেকর্ড গড়েছেন ইংল্যান্ড স্পিনার আদিল রশিদ। গ্লেন ম্যাক্সওয়েলকে ফিরিয়ে ইংল্যান্ডের প্রথম স্পিনার হিসেবে ওয়ানডেতে ২০০ উইকেট শিকার করেছেন। তারকা লেগস্পিনারের রেকর্ডের দিনে অস্টেলিয়ার কাছে হেরেছে ইংল্যান্ড।

উইকেটের ‘ডাবল সেঞ্চুরি’ পূরণ করতে রশিদের লেগেছে ১৩৭ ম্যাচ। সাদা বলের এই ফরম্যাটে ইংল্যান্ডের জার্সিতে অন্তত ১০০ উইকেট রয়েছে মোট তিন স্পিনারের। ২০০৯ সালে এই সংস্করণে অভিষেক হওয়া রশিদ ছাড়া বাকি দুজন অফ স্পিনার। অলরাউন্ডার মঈন আলী ১৩৮ ম্যাচে ১১১ ও গ্রায়েম সোয়ান ৭৯ ম্যাচে ১০৪ উইকেট নিয়েছেন।

শনিবার পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতে টসে জিতে অজিদের আগে ব্যাটে পাঠায় স্বাগতিক দল। ৪৪.৪ ওভার ব্যাট করে ২৭০ রানে থামে অস্ট্রেলিয়ার ইনিংস। জবাবে নেমে ৪০.২ ওভার ব্যাট করে ২০২ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড। এ নিয়ে সিরিজে দুই ম্যাচেই হার দেখল হ্যারি ব্রুকের দল।

আগে ব্যাটে নামা অজিদের মধ্যে ৭৪ রান করেছেন অ্যালেক্স ক্যারি। ৬০ রান করেন অধিনায়ক মিচেল মার্শ। বাকীদের কেউই ইনিংস লম্বা করতে পারেননি।

ইংলিশ বোলারদের হয়ে ব্রাইডন কার্স তিনটি উইকেট নেন। ম্যাথিউ পটস, আদিল রশিদ ও জ্যাকব বেথেল দুটি করে উইকেট নেন।

জবাবে নেমে অজি বোলিং তোপে সুবিধা করতে পারেননি ইংলিশ ব্যাটাররা। সর্বোচ্চ ৪৯ রান জেমি স্মিথ। ৩২ রান করেন ওপেনার বেন ডাকেট।

অজি বোলারদের হয়ে মিচেল স্টার্ক তিনটি এবং জশ হ্যাজেলউড, অ্যারন হার্ডি ও গ্লেন ম্যাক্সওয়েল দুটি করে উইকেট নেন।

বিষয়:আদিল ইংল্যান্ড-অস্ট্রেলিয়া ওয়ানডে লিডস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…