নদীবিধৌত ব-দ্বীপ বাংলাদেশে প্রতি বছর নদী গর্ভে তলিয়ে যায় অসংখ্য এলাকা। জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক উষ্ণতার কারণেও বাংলাদেশ ও উপকূলীয় অঞ্চলের অসংখ্য মানুষ রয়েছে ঝুঁকির তালিকায়। তবে এত সব প্রাকৃতিক শঙ্কা আর অনিশ্চয়তার মাঝেও বাংলাদেশের জন্যে এসেছে একটি বড় সুসংবাদ। সন্দ্বীপ, স্বর্ণদ্বীপ (জাহাইজ্জার চর) ও ভাসানচর, এই তিন উপকূলীয় দ্বীপ ধীরে ধীরে এক হয়ে তৈরি হচ্ছে বৃহৎ ভূখণ্ড।







