চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এক সুপারস্টারের তিন ছবি, আয় ছাড়িয়েছে হাজার কোটি!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৫৮ অপরাহ্ণ ০২, ফেব্রুয়ারি ২০১৯
বিনোদন
A A

ভারতের দক্ষিনী চলচ্চিত্রের সুপারস্টার রজনীকান্ত। আর তার সিনেমা মানেই বক্স অফিসে ব্লকবাস্টার। তবে এবারের বিষয়টা একটু অন্যরকম!

বিগত সাত মাসে রজনীকান্ত অভিনীত ছবি মুক্তি পেয়েছে তিনটি। পেত্তা, টু পয়েন্ট জিরো এবং কালা। আর তিন ছবিতে বিশ্বব্যাপী যার আয় দাঁড়িয়েছে ১০০০কোটি রুপি। এমনটাই জানিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস।

চলতি বছরের শুরুতে তামিলনাড়ুতে মুক্তি পেয়েছে কার্তিক শুভরাজ পরিচালিত ও রজনীকান্ত অভিনীত ‘পেত্তা’। ইতিমধ্যেই শুধু তামিলনাড়ুর বক্স অফিসেই ‘পেত্তা’র আয় ১৫০ কোটি রুপি ছাড়িয়েছে। সেই সাথে আন্তর্জাতিক বাজারেও এ পর্যন্ত এর আয় ৭০ কোটি ছাড়িয়েছে। বিশ্বব্যাপী আয়ে ২৫০ কোটির ক্লাব ছুঁতে এই ছবি আর সামান্যই দূরে।

পেত্তায় রজনীকান্ত ছাড়া আরো রয়েছেন বলিউড তারকা নওয়াজউদ্দিন সিদ্দিকি, বিজয় সেতুপতি, তৃশা, সিমরন, শশিকুমার ও মালবিকা মোহনলাল।

এদিকে ‘পেত্তা’ মুক্তির ঠিক ৪০দিন আগেই মুক্তি পেয়েছে তামিল ছবির জনপ্রিয় পরিচালক শংকরের বহুল প্রতীক্ষিত বিগ বাজেটের ছবি ‘টু পয়েন্ট জিরো’।

মুক্তির পর থেকেই বক্স অফিসে দাপিয়ে বেড়ায় ‘রোবট’ এর সিক্যুয়ালটি। ছবিতে রজনী ছাড়াও অভিনয় করেছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা অক্ষয় কুমার। দর্শকের আগ্রহ আর ইতিবাচক প্রতিক্রিয়ায় ছবিটি বিশ্বব্যাপী আয়ের দিক দিয়েও মাইলফলক স্পর্শ করেছে। এমনকি ছবিটি তার জয়যাত্রায় বিশ্বব্যাপি ৭১৩ কোটি রুপি আয় করে।

Reneta

অন্যদিকে ‘টু পয়েন্ট জিরো’ মুক্তির পাঁচ মাস আগে মুক্তি পেয়েছিল রজনীর আরেক ছবি ‘কালা’। যদিও রজনীর এই ছবি তার অন্যান্য ছবির তুলনায় কম বাণিজ্য করতে সমর্থ হয়। কিন্তু তারপরও বিশ্বব্যাপী এর আয় ১৫০কোটি রুপি ছাড়িয়েছে।

মাত্র তিন ছবি দিয়ে বিশ্বব্যাপী রজনীর এই অর্জনের বিষয়ে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রযোজক ও পরিবেশক জি ধনঞ্জয় বলেন, বিগত সাত মাসে রজনীকান্তের তিনটি সিনেমা প্রচুর পরিমাণে আয় এবং তামিল সিনেমাকে আর্থিকভাবে সর্বোচ্চ ও বক্স অফিসের রাজস্ব আয় করতে সহায়তা করেছে।

সব সিনেমাকে যে সবসময় বাণিজ্যিকভাবে হতে হবে এমনটা গুরুত্বপূর্ণ নয়, তবে এই তিনটি সিনেমা এমন যে এগুলো বক্স অফিসে ভালো ব্যবসা করার পাশাপাশি, সবাইকে আনন্দও দিয়েছে। বলছিলেন প্রযোজক ও পরিবেশক ধনঞ্জয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টু পয়েন্ট জিরোরজনীকান্তলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

লাল-হলুদ কার্ডের কাহিনীতে জড়িয়ে আন্তোনিও রাতিন, ইংল্যান্ড-আর্জেন্টিনা বৈরিতার শুরু যেখানে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল আইয়ের সঙ্গে ঢাবির টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের সহযোগিতা চুক্তি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কৃতি ও জনপদের এক অনন্য দলিল ‘চ্যানেল আই অনলাইন’

জুলাই ১৩, ২০২৬

আসমা আল-আসাদ: লন্ডন থেকে সিরিয়ার রক্তাক্ত রাজনীতি ও ক্ষমতার ভরকেন্দ্রে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

‘সৌদিতে অপরাধে জড়িত প্রবাসীদের ছাড় নয়’

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT