চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এক ম্যাচ হাতে রেখেই সিরিজ মরগানদের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:১৯ পূর্বাহ্ণ ০২, আগস্ট ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

আইসিসির সুপার লিগের প্রথম সিরিজে নেমে এক ম্যাচ হাতে রেখেই তিন ওয়ানডের লড়াই জিতে নিয়েছে ইংল্যান্ড। দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ডকে ৪ উইকেটে হারিয়েছে ইয়ন মরগানের দল।

প্রথম ম্যাচে আয়ারল্যান্ডকে ৬ উইকেটে হারিয়ে বিশ্বকাপ-২০২৩ এর পথে হাঁটার দারুণ সূচনা করে বর্তমান বিশ্বজয়ীরা। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে মঙ্গলবার মুখোমুখি হবে দুদল।

তিন বছরব্যাপী ১৩ দলের এই সুপার লিগের শীর্ষ সাত পরের বিশ্বআসরে সরাসরি জায়গা করে নেবে। স্বাগতিক ভারত তো সরাসরি খেলবেই, ১০ দলের আসরের বাকি দুটিকে আসতে হবে আরেকটি বাছাইপর্ব পেরিয়ে।

Banglabid

সাউদাম্পটনে দিবারাত্রির ম্যাচে শুরুতে ব্যাট করে নির্ধারিত ওভারে ৯ উইকেটে ২১২ রান তোলে আয়ারল্যান্ড। জবাব দিতে নেমে ৬ উইকেট হারিয়ে ৩২.৩ ওভারে লক্ষ্য ছুঁয়ে ফেলে স্বাগতিকরা।

বিশ্বকাপ জয়ের পর দেশের মাটিতে প্রথমবার ওয়ানডে সিরিজ খেলতে নামা ইংল্যান্ড ৪৪ রানে আইরিশদের প্রথম ৪ উইকেট তুলে নেয়। সেই ঝড় সামলে দুইশ পেরিয়ে যায় সফরকারীরা।

২১ বছর বয়সী অলরাউন্ডার কার্টিস ক্যাম্পার আগের ম্যাচে অপরাজিত ৫৯ করার পর টানা দ্বিতীয় ফিফটি তুলেছেন, এবার ৮ চারে ৮৭ বলে ৬৮ রানের ইনিংস। বাকিদের কেউ ত্রিশের ঘর পার করতে পারেননি।

Reneta

গত ম্যাচে ৫ উইকেট নেয়া ডেভিড উইলি এবার পেয়েছেন ২টি। সাকিব মাহমুদ এ ম্যাচেও ২টি ও আদিল রশিদ নিয়েছেন ৩ উইকেট।

জবাব দিতে নেমে রানের খাতা খোলার আগেই জেসন রয়কে হারানো ইংল্যান্ডকে পথ দেখান জনি বেয়ারস্টো। ঝড় তুলে ১৪ চার আর ২ ছক্কায় ৪১ বলে করে যান ৮২ রান।

স্যাম বিলিংস আগের ম্যাচের অপরাজিত ৬৭ রানের পর এদিন অপরাজিত ৪৬ ও উইলির অপরাজিত ৪৭ রানে জয়ে নোঙর ফেলে ইংল্যান্ড।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইসিসি ওয়ানডে লিগইংল্যান্ড-আয়ারল্যান্ডবিশ্বকাপ-২০২৩মরগানলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

মস্তিষ্কে রক্তক্ষরণ: রাবি শিক্ষার্থী এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায়

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

টানা চার দফা কমানোর পর দাম বাড়ল জেট ফুয়েলের

আগস্ট ৯, ২০২৬

স্বামীর প্রতি চিঠি লিখে গৃহবধূর আত্মহত্যা

আগস্ট ৯, ২০২৬

বিশ্বকাপ বাছাইয়ে নেমে যাওয়ার শঙ্কায় উইন্ডিজ, বাংলাদেশের অবস্থান কোথায়

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৬ জনের মৃত্যু

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT