চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এক নাটকেই ‘নিলয় আলমগীর ফিল্মস’ এর বাজিমাৎ!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৫৯ অপরাহ্ণ ২২, ফেব্রুয়ারি ২০২২
বিনোদন
A A

ইউটিউব ভিউয়ে নতুন রেকর্ড করলো ‘বিয়ে বাড়ির গল্প’ নামে একটি নাটক। মাত্র ১৭ দিনে কোটি ভিউ ছাড়ালো। এর আগে নিশো-মেহজাবীনের ‘শিল্পী’ নাটকটি ২৬ দিনে কোটি ভিউয়ের মাইলফলক ছুঁয়ে যায়। সেই রেকর্ড ভেঙে দিল ‘বিয়ে বাড়ির গল্প’। 

নাটকটির প্রযোজক অভিনেতা নিলয় আলমগীর। তার ‘নিলয় আলমগীর ফিল্মস এন্টারটেইনমেন্ট’ নামে একেবারে নতুন একটি ইউটিউব চ্যানেল এই নাটকটির মাধ্যমে যাত্রা শুরু করে। নাটকটি ইউটিউবে প্রকাশের পরেই প্রত্যাশা উৎরে চূড়ান্ত সাফল্য আসে।

নাটকটি নির্মাণের সঙ্গে সংশ্লিষ্টরা বলছেন, জানুয়ারিতে নাটকটির শুটিং হয়েছিল। শূন্য সাবস্ক্রাইবার থেকে ‘স্টার কাস্টিং’ ছাড়া মাত্র ১৭ দিনে কোটি ভিউ অতিক্রম করা এর আগে কোনো বাংলা নাটক হয়নি।

কানিজ শারমীন সুমির গল্পে নাটকটি পরিচালনা করেছেন তরুণ নির্মাতা আদিফ হাসান। অভিনয় করেছেন সাব্বির অর্ণব, মুন‌সহ অনেকে। সামাজিক যােগাযােগ মাধ্যমেও নাটকটির ছোট ছোট ক্লিপস ভাইরাল! নিলয় আলমগীরের পেজ থেকেই নাটকটির ক্লিপস ৩ কোটি দেখেছে। অন্যান্য ক্লিপসগুলোতে সবগুলোর ভিউ ৫০ লাখের বেশি।

পরিচালক আদিফ হাসান মনে করেন, নাটকটির গল্প ট্রেন্ডি! তিনি বলেন, এটি আমার পরিচালিত প্রথম নাটক। গত কয়েকদিন ধরে ব্যাপক সাড়া পাচ্ছি। দেশের প্রায় সকল প্রযোজকরা আমাকে ফোন করে বাহবা দিচ্ছেন। কনটেন্ট বানাতে বলছেন।

নবীন এই পরিচালক বলেন, বিয়ে বাড়িতে যেসব ঘটনা ঘটে তাই তুলে ধরেছি। দর্শক গল্পটি নিজের সঙ্গে মিলিয়ে নিতে পেরেছেন বলেই এতো পছন্দ করেছেন।

Reneta

তিনি বলেন, এত কম সময়ে নাটকের এমন রেকর্ড হবে ভাবিনি তাও নতুন চ্যানেল থেকে। সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি যেন আগামী দিনে সবার ভালোবাসা নিয়ে আরও চমৎকার কাজ উপহার দিতে পারি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইউটিউবচ্যানেলনিলয় আলমগীরনিশোমেহজাবীন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পটুয়াখালীর রাঙ্গাবালীতে নলকূপ থেকে গ্যাস নির্গমন

মে ১১, ২০২৬

আইফোন ব্যবহারকারীদের ২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেবে অ্যাপল

মে ১১, ২০২৬

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে থালাপতির শপথ

মে ১১, ২০২৬

ফজলে নূর তাপস, জাহাঙ্গীর কবীর নানকের বিরুদ্ধে অভিযোগ গঠনের নির্দেশ

মে ১১, ২০২৬

রিয়ালকে হারিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বার্সেলোনা

মে ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT