কম্পিউটারের এক ক্লিকে আড়াই লাখ শিক্ষার্থীর হাতে পৌঁছে গেছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের এক বছরের উপবৃত্তির ১শ’ ৩৮ কোটি ৩৫ লাখ টাকা। উচ্চ শিক্ষায় সরকারি সহায়তার অংশ হিসেবে শিক্ষার্থীরা এই অর্থ পেল।
মন্ত্রণালয় সূত্র জানায়, লেখাপড়ায় কেউ পিছিয়ে না থাকুক সেই ব্যবস্থা করতেই সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের জন্য টেকসই অর্থের নিশ্চয়তা করছে সরকার।
সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের লেখাপড়া চালিয়ে নিতে প্রধানমন্ত্রীর বিশেষ শিক্ষা সহায়তা তহবিল। পাস কোর্সে পড়ছে এমন ২ লাখ ৫৪ হাজার শিক্ষার্থীকে অনলাইনের মাধ্যমে দেয়া হলো তাদের লেখাপড়ার খরচ। তবে ঢাকার শিক্ষার্থীদের অর্থ দেয়া হয় সরাসরি।
অনলাইনে এই সেবা পেয়ে ভিডিও কনফারেন্সে রংপুরের বেগম রোকেয়া কলেজের এক শিক্ষার্থী তার অনুভূতির কথা জানিয়েছে।
২০১১-১২ অর্থ বছরে প্রধানমন্ত্রীর নির্দেশনায় সরকার এক হাজার কোটি টাকা সিডমানি হিসেব বরাদ্দ করে। ওই অর্থ থেকেই প্রতিবছর উচ্চ শিক্ষায় বৃত্তি দিচ্ছে সরকার। এর সঙ্গে যুক্ত একাধিক বেসরকারি ব্যাংক।
লেখাপড়া নিশ্চিত করতে সরকারের সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলেও মন্ত্রণালয় সূত্রে জানা যায়।
বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:








