চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এক কিলোমিটার দৌড়ে ছিনতাইকারী ধরা বিসিএস কর্মকর্তার গল্প

আফরিন আপ্পিআফরিন আপ্পি
৫:১৭ অপরাহ্ন ০৩, মার্চ ২০১৯
- সেমি লিড, নারী, বাংলাদেশ
A A

সাহসী নারী সালমা ইসলাম। ঢাকার দোহার উপজেলার এসিল্যান্ড। প্রায় এক কিলোমিটার দৌড়ে ছিনতাইকারীকে ধরেছেন। তবে শুধু এটাই নয়, তার জীবনে এমন আরও সাহসিকতার গল্প রয়েছে।

চ্যানেল আই অনলাইনের সাথে আলাপকালে তুলে ধরেছেন সেসব কথাই।

শনিবার। সময় বিকেল ৫টা বেজে ১০ মিনিট। ঢাকার দোহার উপজেলার এসিল্যান্ড সালমা ইসলাম রিকশায় করে বনশ্রী থেকে পল্টনে যাচ্ছিলেন। তার রিকশা যখন পশ্চিম হাজিপাড়া পেট্রোল পাম্পের কাছে পৌঁছায় তখন হঠাৎ করেই সালমা অনুভব করেন কেউ একজন তার কাঁধ খামচে ধরেছে। ঘুরে দেখতে পান আনুমানিক ২৫-২৬ বছর বয়সী এক ছেলে তার গলার চেইনটি নিয়ে দৌড়ে পালিয়ে যাচ্ছে।

আগপাছ না ভেবেই শাড়ি পরা অবস্থাতেই লাফিয়ে রিকশা থেকে নেমে পিছু নেন ছিনতাইকারীর। প্রায় এক কিলোমিটার দৌড়ানোর পর ধরতে সক্ষম হন ছিনতাইকারীকে। উদ্ধার করেন তার চেইনের খণ্ডাংশ।

সাথে সাথে ফোন করেন ৯৯৯ নম্বরে। ওসিকে ফোর্স পাঠাতে বলে হাতিরিঝিল থানায় গিয়ে ৩৭৯ ধারায় মামলা দায়ের করেন সালমা।

এভাবেই চ্যানেল আই অনলাইনের কাছে গতকালের ঘটনাটি তুলে ধরেন তিনি।

Reneta

জানা যায়, ৩৩তম বিসিএসের মাধ্যমে বিসিএস প্রশাসন ক্যাডারে যোগ দেন সালমা। মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলায় জন্ম নেয়া এ নারী ছোটবেলা থেকেই অত্যন্ত মেধাবী। লেখাপড়া খেলাধূলায় ছিলেন অন্যদের থেকে অনেকখানি এগিয়ে। ২০০৩ সালে এসএসসি ও ২০০৫ সালে এইচএসসি পাশ করেছেন। স্নাতক-স্নাতকোত্তর সম্পন্ন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে।

বিসিএস প্রশাসন ক্যাডারে যোগ দিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে পরিচালনা করছেন ভ্রাম্যমাণ আদালত। প্রতিনিয়ত বিভিন্ন ঝুঁকিপূর্ণ অভিযানে দিয়ে চলেছেন নেতৃত্ব। হয়ে চলেছেন সংবাদের শিরোনাম।

দৌড়ে কখনো দ্বিতীয় না হওয়া এ নারী বিসিএস কর্মকর্তাদের মৌলিক প্রশিক্ষণে ম্যারাথনে হয়েছেন চ্যাম্পিয়ন। এছাড়া ‘ল’ একাডেমির প্রশিক্ষণসহ বিভিন্ন প্রশিক্ষণে বাস্কেটবল, টেবিল টেনিস, বিতর্কে হয়েছেন চ্যাম্পিয়ন।

কখনো হারতে না শেখা এ নারী চ্যানেল আই অনলাইনের মাধ্যমে নারীদের শুভেচ্ছা জানিয়ে বলেন: একটি প্রবাদ রয়েছে, যে হাত দোলনা দোলায় সেই হাত বিশ্ব শাসন করে। মেয়েদেরকে এভাবে ভাবতে হবে। তাহলেই হবে।

তিনি বলেন, আমরা ১০ বছর আগে ২০ বছর আগে যেখানে ছিলাম আমরা এখন সেখানে নেই। নারীকে তার ক্ষমতায়নের বিষয়টি বুঝতে হবে।

সমাজে নারীদের ভূমিকার কথা তুলে ধরে তিনি বলেন: একটি গাড়িকে সামনে নিতে হলে যেমন গাড়িটির সামনের ও পিছনের চাকার সমান প্রয়োজন রয়েছে, ঠিক তেমনি পুরুষের পাশাপাশি দেশের আর্থ-সামাজিক উন্নয়নে রয়েছে নারীর ভূমিকা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ৩৩তম বিসিএসনারীবিসিএসবিসিএস প্রশাসনসাহসী নারী
শেয়ারTweetPin

সর্বশেষ

‘ফুয়েল পাস বিডি’ আ্যাপ নিয়ে জ্বালানি মন্ত্রণালয়ের সুখবর

এপ্রিল ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালী সম্পূর্ণ উন্মুক্ত, তবে নতুন শর্ত আরোপ করেছে ইরান

এপ্রিল ১৮, ২০২৬

হরমুজ সংকট: ৫০ দিনে ৫০ বিলিয়ন ডলার তেলের ক্ষতি

এপ্রিল ১৮, ২০২৬

“আইএমএফের কিস্তি স্থগিতের খবরটি সত্য নয়”

এপ্রিল ১৮, ২০২৬

চার নতুন মুখ নিয়ে বাংলাদেশে আসছে পাকিস্তান

এপ্রিল ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT