চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এক আনিসুল হককে চিরবিদায় জানাতে আরেক আনিসুল হক

নাসিমুল শুভ নাসিমুল শুভ
৫:০৭ অপরাহ্ণ ০২, ডিসেম্বর ২০১৭
বাংলাদেশ
A A

প্রয়াত মেয়রকে শেষবারের মত বিদায় জানাতে রাজধানীর আর্মি স্টেডিয়ামে সর্বস্তরের মানুষের ভিড়। আসরের আজানের আগেই কাতারগুলো পরিপূর্ণ। সামনের একটি কাতারে এক দৃষ্টিতে অস্থায়ী মঞ্চের দিকে তাকিয়ে আছেন সাহিত্যিক ও সাংবাদিক আনিসুল হক, গায়ে কালো পাঞ্জাবি। একটু পরেই এই মঞ্চে রাখা হলো প্রিয় মানুষের মরদেহ।

নামাজ শুরুর আগে থমথমে মুখে চ্যানেল আই অনলাইনের কাছে হাস্যোজ্জ্বল আনিসুল হকের চলে যাওয়ার শোক প্রকাশ করেন এই সাহিত্যিক।

মেয়র আনিসুল হক সর্বগুণে গুণান্বিত একজন মানুষ হিসেবে দেখেন সাহিত্যিক আনিসুল হক। বলেন, ‘‘আনিস ভাই, আমাদের প্রিয় আনিসুল হক একজন অপরূপ মানুষ ছিলেন। সুন্দর মনের এই মানুষটি প্রাণখোলা হাসি হাসতে জানতেন। আমাদের এই শহরটাকে তিনি সুন্দর করতে চেয়েছিলেন।’’

আনিসুল হক মেয়র হওয়ার আগে থেকেই নিজের গুণে মানুষের মনে স্থান পেয়েছিলেন জানিয়ে তিনি বলেন, ‘‘একজন আকর্ষণীয় উপস্থাপক ছিলেন তিনি। আমি বলবো অন্যতম শ্রেষ্ঠ উপস্থাপক।’’

প্রয়াত আনিসুল হকের মানবিক গুণ তুলে ধরে বলেন, ‘‘কারও চিকিৎসার জন্য তার কাছে আসলে তিনি ফেরাতেন না।’’

‌মেয়র হিসেবে আনিসুল হকের মূল্যায়ন করতে গিয়ে তিনি বলেন, ‘‘মেয়র হয়ে তিনি সিটি কর্পোরেশন থেকে দুর্নীতি দূর করার প্রতিজ্ঞা করেছিলেন, এজন্য সাহসী কিছু পদক্ষেপ নিয়েছিলেন।’’

Reneta

আনিসুল হকের মৃত্যুর অপূরণীয় ক্ষতির দিকটি জানিয়ে তিনি বলেন, ‘‘সব মিলিয়ে আজ ঢাকাসহ পুরো দেশই শোকাহত। তিনি এভাবে অসুস্থ হয়ে অপ্রত্যাশিতভাবে চলে যাবেন এটা মানতে কষ্ট হচ্ছে। মেয়র হয়তো আমরা আরও পাবো কিন্তু এরকম সুন্দর মনের মানুষটাকে তো আর পাবো না।’’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মেয়র আনিসুল হক
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘হালদা’র দর্শকদের সঙ্গে তৌকীর-বিপাশা

পরবর্তী

রিয়ালে যেতে ‘সম্মত’ নেইমার!

পরবর্তী
নেইমার

রিয়ালে যেতে ‘সম্মত’ নেইমার!

ফাইনালে ‘মেসি-নেইমার’ দ্বৈরথ চান সাম্পাওলি

সর্বশেষ

মেসির চোখে জল, অমিতাভ বচ্চনের হৃদয়ছোঁয়া বার্তা

জুলাই ২০, ২০২৬

সিনেমার বৈশ্বিক নেতৃত্বে ‘শঙ্খচিল’-এর গৌতম ঘোষ

জুলাই ২০, ২০২৬

আবারও গ্রেপ্তার হলেন আলোচিত সেই সাহেদ

জুলাই ২০, ২০২৬

বন্ধ্যাত্ব কী, কেন হয়?

জুলাই ২০, ২০২৬

স্পেনের রাজত্ব, মেসির কান্না আর চমকের বিশ্বকাপ শেষ হলো যেভাবে

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT