বিনোদন

‘একে অপরের জন্যই তৈরি’, রণবীর-আলিয়া প্রসঙ্গে বললেন নীতু

রণবীর-আলিয়া প্রসঙ্গে বললেন নীতু, ছবি তে তিনজনের হাসিমুখের ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

নেত্রী নীতু কাপুর, রণবীর কাপুর ও আলিয়া ভাটের সঙ্গে একটি অনুষ্ঠানে উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

১৪ এপ্রিল বিয়ের পিঁড়িতে বসছেন আলিয়া ভাট ও রণবীর কাপুর, এমনটাই জানা গেছে আলিয়ার কাছের এক সূত্র থেকে। তার আগে ১৩ থেকে ১৭ তারিখ পর্যন্ত চলবে বিয়ের আনুষ্ঠানিকতা। এই বিয়ে নিয়ে ভক্তদের উত্তেজনার পারদ এখন তুঙ্গে। তারই মাঝে রণবীরের মা নীতু কাপুর জানালেন এই জুটির রসায়ন সম্পর্কে।

রণবীর-আলিয়ার বিয়ে প্রসঙ্গে জিজ্ঞেস করা হলে নীতু কাপুর বলেন, ‘দিনটি উদযাপন করতে চাই। কিন্তু এখনকার ছেলে-মেয়েরা একটু অন্যরকম। আমি জানিনা তাদের বিয়ে কবে। দুজনেই খুব চাঁপা স্বভাবের। কবে কখন বিয়ে করে ফেলে ঠিক নেই। তবে বিয়ে হবে, আমি চাই জলদি হয়ে যাক। কারণ তাদের দুজনকেই খুব ভালোবাসি। আলিয়া খুবই মিষ্টি মেয়ে, তাকে খুব পছন্দ করি। ও খুবই সুন্দর মনের মানুষ। ওরা একে অপরের জন্যই তৈরি হয়েছে। অনেক মিল আছে ওদের মাঝে।’

নীতু কাপুর আরও বলেন, ‘রণবীরের হৃদয় বিশুদ্ধ। ও সবকিছুই ইতিবাচক দৃশটিতে দেখে। কাউকে হিংসা করে না, কারো মন্দ চায় না। একই গুণ আছে আলিয়ার মাঝেও। আলিয়াও কাউকে হিংসা করে না। ওরা আত্মবিশ্বাসী এবং কারো সম্পর্কে খারাপ কোনো মন্তব্য করে না। কারো ছবি যদি বেশি ব্যবসা করে কিংবা কেউ যদি দেখতে অনেক বেশি সুন্দর হয়, তাহলে ওরা হিংসা না করে প্রশংসা করে। ওরা একে অন্যের জন্য তৈরি। একে অপরের প্রশংসা করে সবসময়।’

নীতু কাপুর জানিয়েছেন, আলিয়াকে ঘরে বউ করে আনার পরে মেয়ের মতো স্নেহ করতে চান তিনি। কারণ, নিজের শাশুড়ির সঙ্গেও তার সম্পর্ক খুবই ভালো ছিল।

বিষয়:আলিয়া ভাট নীতু কাপুর রণবীর কাপুর রণবীর-আলিয়া

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…