চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

একসঙ্গে পদত্যাগ করলেন সাউথ আফ্রিকান বোর্ডের সব সদস্য

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৩৬ অপরাহ্ণ ২৬, অক্টোবর ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

সাউথ আফ্রিকান ক্রিকেটে (সিএসএ) এখন ঘোর অমাবস্যা। ভারপ্রাপ্ত প্রেসিডেন্টসহ একসঙ্গে পদত্যাগ করেছেন বোর্ডের সবশেষ ১০ সদস্য। রবিবার এক জরুরী সভার পর সোমবার সকালে পদত্যাগের বিষয়টি টুইটারে জানিয়ে দেওয়া হয়।

রবিবারের সভার পর ভারপ্রাপ্ত সভাপতি বেরেসফোর্ড উইলিয়ামস, স্বতন্ত্র সদস্য ডেভেন ধারমালিনগাম ও চারজন অ-স্বতন্ত্র সদস্য বোর্ড থেকে পদত্যাগ করেন। সোমবার অ-স্বতন্ত্র পরিচালক ঝোলা থামায়ি ও তিন স্বতন্ত্র পরিচালক ইউজিন কুলা-আমেয়ি, মারিয়াস স্কোম্যান ও ভুয়োকাজি মেমানি-সেডিলে পদত্যাগপত্র জমা দিলে পরিচালক শূন্য হয়ে পড়েছে সিএসএ।

‘সকল সদস্যদের সভার পর সিদ্ধান্ত হয়েছে সব বোর্ড সদস্য পদত্যাগ করবেন। তারা সেটাই করেছেন। সকল স্বতন্ত্র এবং অ-স্বতন্ত্র বোর্ড সদস্য পদত্যাগ করেছেন’, টুইটারে পদত্যাগের বিষয়টি এভাবেই নিশ্চিত করেছে সিএসএ।

সাউথ আফ্রিকান স্পোর্টস কনফেডারেশন এন্ড অলিম্পিক কমিটির (এসএএসসিওসি) নির্দেশনা অনুযায়ী ক্রিকেট বোর্ডের জন্য একটি অন্তর্বর্তীকালীন কমিটি ঠিক করতে বলা হয়েছিল। তবে মেম্বার্স কাউন্সিলের পরামর্শ থাকার পরেও তখনকার কমিটি ভাঙতে রাজি হয়নি সিএসএ। পরে এসএএসসিওসি বিষয়টি ক্রীড়ামন্ত্রী নাথি এমথেওয়াতার হাতে ছেড়ে দেয়। নাথি এমথেওয়াতা জানান মঙ্গলবার পর্যন্ত সিএসএ’র কোনো কার্যক্রমে তিনি হস্তক্ষেপ করবেন না। একইসঙ্গে আইসিসিকেও নিশ্চিত করেছেন তিনি যে ক্রিকেট সাউথ আফ্রিকাতে চলতি অস্থির অবস্থাকে দূর করে স্থিতিশীলতা আনবেন।

এখন মঙ্গলবারের মধ্যে একটি অন্তর্বর্তীকালীন কমিটি গঠন করতে হবে নাথি এমথেওয়াতাকে। সেই কমিটিতে একজন সাবেক ক্রিকেটারের থাকার কথা আছে। অন্তর্বর্তীকালীন কমিটি থাকায় আইসিসির নিষেধাজ্ঞায় পড়তে হবে না সাউথ আফ্রিকাকে। আগামী নভেম্বরে সময়মতো অনুষ্ঠিত হবে ইংল্যান্ডের বিপক্ষে ছয়টি সাদা-বলের আন্তর্জাতিক ম্যাচ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড স্পোর্টসসাউথ আফ্রিকান ক্রিকেট
শেয়ারTweetPin

সর্বশেষ

এডলফের নাচ নিয়ে হাস্যরস, সমালোচনায় সরব নেটদুনিয়া

জুলাই ১৩, ২০২৬

ইংল্যান্ড ম্যাচের আগে আর্জেন্টিনার যে ‘বিশেষ অনুরোধ’ মঞ্জুর করল ফিফা

জুলাই ১৩, ২০২৬

ইরানের বিপ্লবী গার্ডকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করেছে যুক্তরাজ্য

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

‘বন্যায় ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি মেরামতে সরকারি সহায়তা দেওয়া হবে’

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলন: ২ জনের মৃত্যু

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT