চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

একবার পজিটিভ, একবার নেগেটিভ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৪৩ পূর্বাহ্ণ ২৫, জুন ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

এপর্যন্ত ১০ ক্রিকেটারের করোনা আক্রান্তের খবর নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তালিকায় আছে অলরাউন্ডার মোহাম্মদ হাফিজের নামও। পিসিবির পরীক্ষায় যে ফল এসেছিল, তা নিয়ে সন্দিহান হওয়ার পর নিজেই ফের পরীক্ষা করিয়েছেন হাফিজ, যে টেস্টের ফল এসেছে পিসিবির উল্টো!

পিসিবি থেকে করোনা পজিটিভ হওয়ার খবর শুনে পরিবার নিয়ে আবারও পরীক্ষা করান হাফিজ। সেখানে জানতে পেরেছেন তিনি নেগেটিভ! সেই টেস্টের ফল টুইটারেও পোস্ট করেছেন।

‘গতকাল পিসিবি থেকে করা টেস্টে পজিটিভ হওয়ার পর ব্যক্তিগত সন্তুষ্টির জন্য পরিবার নিয়ে আবারও টেস্ট করিয়েছি। সেখানে আমি ও পরিবার সবাই করোনায় নেগেটিভ।’

প্রথমে হায়দার আলি, সোহেল রউফ ও শাদাব খানের করোনার খবরের একদিনের মাথায় আরও সাত ক্রিকেটারের সংক্রমণের খবর দেয় পিসিবি। দশজনের একমাত্র হাফিজই ব্যতিক্রম যার রেজাল্ট পজিটিভ এবং নেগেটিভ দুটোই এসেছে।

আক্রান্ত ক্রিকেটারদের সঙ্গে এখন নিয়মিত যোগাযোগ রাখছে পিসিবি। সকলে কোয়ারেন্টাইনে আছেন। তাদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছে বোর্ড। এরইমধ্যে ইমরান খান, কাশিফ ভাট্টি, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ রিজওয়ান হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইমরানইংল্যান্ড-পাকিস্তান সিরিজওয়াহাবকরোনাকরোনাভাইরাসপাকিস্তানপাকিস্তান ক্রিকেট বোর্ডপিসিবিফখরশাদাবহাফিজহায়দারহারিস
শেয়ারTweetPin

সর্বশেষ

নিহত লিমন ও বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট দিচ্ছে বিশ্ববিদ্যালয়

মে ৬, ২০২৬

হরমুজে ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিত করলেন ডোনাল্ড ট্রাম্প

মে ৬, ২০২৬

দেশের বিভিন্ন জায়গায় দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

মে ৬, ২০২৬

মমতার সংবাদ সম্মেলন নিয়ে দুই বাংলায় ঝড়

মে ৬, ২০২৬

তোফায়েল আহমেদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

মে ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT