চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

একবছরের জন্য নিষিদ্ধ হলেন প্রসূন আজাদ

জাকিয়া আক্তারজাকিয়া আক্তার
১২:৩৫ অপরাহ্ণ ৩০, অক্টোবর ২০১৬
বিনোদন
A A

আগামী একবছরের জন্য মিডিয়ায় সবধরণের কাজ থেকে নিষিদ্ধ হলেন আলোচিত ও সমালোচিত অভিনেত্রী প্রসূন আজাদ।

ডিরেক্টরস গিল্ডের সাধারণ সম্পাদক এস এ হক অলিক এ তথ্য নিশ্চিত করেছেন।

অলিক চ্যানেল আই অনলাইনকে বলেন, প্রসূনের আচরণগত কিছু কারণেই ডিরেষ্টেরস গিল্ডের পক্ষ থেকে প্রসূনের বিরুদ্ধে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। আগামী একবছর প্রসূন কোনো নির্মাতা, প্রযোজকদের সঙ্গে কাজ করতে পারবেন না।

নির্মাতা ও ডিরেষ্টেরস গিল্ডের সাধারণ সম্পাদক এস এ হক অলিক
নির্মাতা ও ডিরেষ্টেরস গিল্ডের সাধারণ সম্পাদক এস এ হক অলিক

নির্মাতা এস এ হক অলিক আরও বলেন, নির্মাতা রোকেয়া প্রাচীর লিখিত বক্তব্যের আগেই প্রসূনকে আমি ব্যাক্তিগতভাবে বলেছিলাম ফেসবুকের ওই আপত্তিকর স্ট্যাটাস সরিয়ে নিতে, কিন্তু সে তা করেননি বরং আরো একটি আপত্তিকর স্ট্যাটাস পোস্ট করেছে। এরপর রোকেয়া প্রাচীর লিখিত বক্ত্যের পর প্রসূনের কাছ একটি লিখিত বক্তব্য চাওয়া হলেও প্রসূন কোনো লিখিত বক্তব্য দেয়নি। ফলে এই ধরনের পদক্ষেপ নিতে বাধ্য হয়েছি।

অলিক মনে করেন, একটি সংগঠনকে অবমাননা, অশ্রদ্ধা ও গুরুত্বহীন ভাবার জন্য অনেক পরিচালক আমাকে যখন ফোন করে বলছিলেন, কেনো প্রসূনের বিরুদ্ধে কিছু করছি না। প্রসূনের এমন আচারণ কারো কাছে কাম্য নয়। কারণ টেলিভিশন মিডিয়ার আমরা যারা কাজ করি সবাই একটি পরিবার হয়ে কাজ করি। এখানে অনেক মান-অভিমানের ঘটনা ঘটতে পারে সেজন্যই কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা খুবই দুঃখজনক।

নির্মাতা রোকেয়া প্রাচী
নির্মাতা রোকেয়া প্রাচী

গত ১৮ অক্টোবর শুটিংকে কেন্দ্র করে ফেসবুকে পাল্টাপাল্টি ফেসবুক স্ট্যাটাস ছোঁড়াছুঁড়ি করেন নির্মাতা রোকেয়া প্রাচী ও অভিনেত্রী ও লাক্স তারকা প্রসূন আজাদ।

Reneta

প্রসূনের এমন আচরণে নির্মাতা রোকেয়া প্রাচী ডিরেক্টরস গিল্ড, টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ও অভিনয়শিল্পী সংঘ নাটকের এই তিন সংগঠনের কাছে লিখিত অভিযোগ করেছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এস এ হক অলিকপ্রসূন আজাদরোকেয়া প্রাচী
শেয়ারTweetPin

সর্বশেষ

বেলজিয়ামের বিপক্ষে জিতে ১৬ বছর পর সেমিফাইনালে স্পেন, প্রতিপক্ষ ফ্রান্স

জুলাই ১১, ২০২৬

স্পেন দূর্গ ভাঙল বেলজিয়াম, প্রথমার্ধে ১-১ সমতা

জুলাই ১১, ২০২৬

জন্মদিনে চ্যানেল আইয়ের উপহার পেয়ে অবাক পূর্ণিমা

জুলাই ১১, ২০২৬

আয়াতুল্লাহ খামেনিকে উৎসর্গ করে আদনান সামির চার গান

জুলাই ১১, ২০২৬

আর্জেন্টিনা–সুইজারল্যান্ড ম্যাচ পরিচালনা করবেন পর্তুগিজ রেফারি

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT