চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কামারের ‘একটি সূতার জবানবন্দী’র বিশেষ প্রদর্শনী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৪০ পূর্বাহ্ণ ২২, এপ্রিল ২০১৯
বিনোদন
A A

বাংলাদেশের মেধাবী নির্মাতা কামার আহমাদ সাইমন। ‘শুনতে কি পাও!’ দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি পাওয়া এই নির্মাতার আরেকটি প্রশংসিত ছবি ‘একটি সূতার জবানবন্দী’। এরআগেও ঢাকায় বেশ কয়েকটি প্রদর্শনী হয়েছে ছবিটির, রানা প্লাজা ট্র্যাজেডির ৬ষ্ঠ বার্ষিকীতে এলো আবার সেই সুযোগ।

জার্মান কালচারাল সেন্টার গ্যোথে ইন্সটিটিউট আয়োজন করেছে কামার আহমাদ সাইমনের ৫০ মিনিটের ছবি ‘একটি সূতার জবানবন্দী’র বিশেষ প্রদর্শনী।

‘দ্য এশিয়ান পিচ’ বিজয়ী ছবিটি যৌথ প্রযোজনা করেছে  জাপানের এন এইচ কে, কোরিয়ার কে বি এস, তাইওয়ানের পি টি এস এবং সিংগাপুরের মিডিয়াকর্প টেলিভিশন চ্যানেল।

সেই থেকে প্রত্যেক বছর এপ্রিল মাসে একটি বিশেষ প্রদর্শনী হচ্ছে ছবিটির।

‘শুনতে কি পাও!’ খ্যাত নির্মাতা কামার আহমাদ সাইমন এ মুহূর্তে ব্যস্ত আছেন তার নির্মিতব্য ওয়াটার ট্রিলজির ২য় ছবি ‘অন্যদিন…’এর পোস্ট ও ‘শিকলবাহা’র প্রি-প্রোডাকশন নিয়ে।

এই প্রদর্শনীর ব্যাপারে কামার জানান, এটা আমার (একটি সূতার জবানবন্দী) একটা অসমাপ্ত ছবি। প্রচলিত অর্থে প্রামাণ্য বা ফিকশন কোনটাই না এটা। কয়েকটা মনোলগ, যা আমাকে অনেকদিন ঘুমাতে দেয়নি, তার একটা ভিডিও কোলাজ মাত্র। অনেকেই যারা ছবিটা দেখেছেন, আবার দেখতে চেয়েছিলেন… আবার অনেকেই যারা দেখেননি, তাদের জন্যেই এই বিশেষ আয়োজন।

Reneta

ঢাকার ধানমন্ডিস্থ গ্যোথে ইন্সটিটিউটে ২৫ এপ্রিল সন্ধ্যা ৬টায় শুরু হচ্ছে প্রদর্শনী। এরপর দর্শকদের প্রশ্নোত্তর পর্বে যোগ দিবেন কামার  আহমাদ সাইমন, পর্বটি পরিচালনা করবেন প্রথম আলো বর্ষসেরা পুরষ্কার বিজয়ী কথাসাহিত্যিক সুমন রহমান।

কামার আহমাদ সাইমনের অন্যতম আলোচিত চলচ্চিত্র ‘শুনতে কি পাও!’ এর জন্য ফ্রান্সে অনুষ্ঠিত ইউরোপের প্রামাণ্য উৎসব ‘সিনেমা দ্যু রিলে’ সর্বোচ্চ পুরস্কার ‘গ্রাঁপি’ এবং মুম্বাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘স্বর্ণশঙ্খ’ অর্জন করেছিলেন। এটি শ্রেষ্ঠ নন-ফিকশন-এর জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারও অর্জন করে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

ঢাকার আকাশে মেঘাচ্ছন্ন আকাশ, বৃষ্টির পূর্বাভাস. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা, আংশিক মেঘলা থাকবে আকাশ

আগস্ট ৩, ২০২৬

‘মুখ ও মুখোশ’-এর ৭০ বছর

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

‘এক দফা’ নিয়ে বিতর্ক হাস্যকর, জুলাই আন্দোলনে সবার মালিকানা আছে: ফারুকী

আগস্ট ২, ২০২৬

ইংল্যান্ডে প্রীতি ম্যাচ খেলছে না বার্সেলোনা

আগস্ট ২, ২০২৬

আন্দোলনে আহত-নিহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও সহায়তা দেওয়া হবে: প্রেস সচিব

আগস্ট ২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT