চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

একটি গোষ্ঠি জঙ্গিবাদকে উস্কে দিচ্ছে: বার্নিকাট

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৪২ অপরাহ্ণ ২৫, জুলাই ২০১৬
বাংলাদেশ
A A

জঙ্গিবাদ ইস্যুতে বাংলাদেশ সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্র একমত বলে জানিয়েছেন বাংলাদেশ নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট। একটি গোষ্ঠি জঙ্গিবাদকে উস্কে দিচ্ছে বলে মন্তব্য বার্নিকাটের। ধর্মীয় মৌলবাদ রুখতে বাংলাদেশ সরকার যে কোনো ধরণের পদক্ষেপ নিতে সময়ক্ষেপণ করছে না বলে মন্তব্য করেছেন দক্ষিণের মেয়র সাইদ খোকন।

সোমবার নগর ভবনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকনকে ‘স্ট্রং সিটি সেভ সিটি’ বিষয়ক একটি অনুষ্ঠানের আমন্ত্রণ জানাতে এলে বাংলাদেশে ইসলামিক স্টেট-এর উপস্থিতি বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বার্নিকাট এ মন্তব্য করেন।

নিরাপদ এবং শক্তিশালী নগর গড়তে বাংলাদেশকে সব ধরণের সহযোগিতা দিতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র। এই লক্ষ্যে রাজধানীবাসীর সুরক্ষার কথা চিন্তা করে উন্নত নগর করার বিভিন্ন সহযোগিতার কথা জানাতে মেয়র সাইদ খোকনের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন বার্নিকাট।

বিশ্বের উন্নত শহর গুলোর আদলে ঢাকাকে গড়ে তুলতে খুব শিগগিরই ওয়াশিংটনে হতে যাওয়া এক সম্মেলনের আমন্ত্রণও দিয়েছেন দক্ষিণের মেয়রকে।পরে তিনি জঙ্গিবাদ ইস্যুতে কথা বলেন।

বার্নিকাট বলেন, ‘সন্ত্রাস একটি বৈশ্বিক সমস্যা। একা কোনো দেশের পক্ষে সন্ত্রাস দমনে সফলতা সম্ভব নয়। কারণ সন্ত্রাসবাদীদের বৈশ্বিক নেটওয়ার্ক আছে। একই ধরণের চ্যালেঞ্জ নিয়ে কিভাবে কাজ করা যায় এ বিষয়ে আমরা কথা বলেছি।’

তিনি আরো বলেন, আমাদের উদ্যোগ নিয়ে অনেকে সমালোচনা করে বলছে যে আমরা নিয়ন্ত্রণ করতে চাইছি। আমি সবাইকে আশ্বস্ত করতে চাই শক্তিশালী ও স্থিতিশীল বাংলাদেশ শুধু বাংলাদেশের জন্য নয় সব দেশের জন্যই ভাল।

Reneta

পরে সৌজন্য সাক্ষাতে বিভিন্ন দিক নিয়ে কথা বলেন দক্ষিণ সিটি কর্পোরেশন এর মেয়র। তিনি জানান জঙ্গিবাদ ইস্যুতে সরকার সর্বোচ্চ কঠোর অবস্থানে।

সাইদ খোকন বলেন, বাংলাদেশের মানুষের মনে মৌলবাদের কোনো স্থান নেই। প্রধানমন্ত্রীর নেতৃত্বে দ্রুত সময়ের মধ্যে (জঙ্গিবাদের) মূল উৎপাটন করতে সক্ষম হব।

বাংলাদেশের রাজনৈতিক  সংস্কৃতি কোনো জঙ্গিবাদকে সমর্থন করে না বলে জানিয়েছেন মার্শা বার্নিকাট।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: জঙ্গিবার্নিকাট
শেয়ারTweetPin

সর্বশেষ

ঈদযাত্রা নিরাপদ করতে নৌপথে ৬ দফা নির্দেশনা

মে ১১, ২০২৬

শেষ হয়েও হচ্ছে না শেষ ‘মানি হেইস্ট’!

মে ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের দাবি অযৌক্তিক: ইরান

মে ১১, ২০২৬

নিয়মিত ময়লা না সরালে লাইসেন্স বাতিল: ডিএসসিসি প্রশাসক

মে ১১, ২০২৬

‘ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েলের চলমান সংঘাত দীর্ঘমেয়াদি রাজনৈতিক পরিকল্পনার অংশ’

মে ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT