বিনোদন

একই ছবিতে বউ-শাশুড়ি

একই ছবিতে বউ-শাশুড়ি

কিছুদিন পরপরই মিডিয়াতে শাশুড়ি জয়া বচ্চন আর পুত্রবধু ঐশ্বরিয়া রাই বচ্চনের মনোমালিন্যের গুজব রটানো হয়। এমনকি একবার তো এটাও রটানো হলো যে জয়া বচ্চনের সাথে পারিবারিক মনোমালিন্যের জের ধরে ঐশ্বরিয়া নাকি আত্মহত্যার চেষ্টাও করেছেন! তবে এগুলোকে গুজব প্রমাণ করে অচিরেই পর্দায় একসঙ্গে অভিনয় করবেন বউ-শাশুড়ি।

সব ঠিক থাকলে অনুরাগ ক্যাশপ প্রযোজিত ‘গুলাব জামুন’ ছবিতে একসঙ্গে অভিনয় করতে দেখা যাবে ঐশ্বরিয়া এবং জয়া বচ্চনকে। শুধু তাই নয়, জানা গেছে ছবিতে অমিতাভ বচ্চন আর অভিষেক বচ্চনও থাকছেন।

৭ বছর পর একই ছবিতে জুটি হয়ে কাজ করবেন অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া দম্পতি
৭ বছর পর একই ছবিতে জুটি হয়ে কাজ করবেন অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া দম্পতি

এর আগে পর্দায় একসঙ্গে কাজ করেননি ঐশ্বরিয়া রাই ও জয়া বচ্চন। স্বামী অভিষেক বচ্চনের সঙ্গেও ৭ বছর পর পর্দায় দেখা যাবে ঐশ্বরিয়াকে। ২০১০ সালে মণি রত্নমের ছবি ‘রাভান’–এ একসঙ্গে কাজ করেন এই জুটি। প্রযোজক অনুরাগ ক্যাশপ জানিয়েছেন, রোমান্টিক কমেডি ধাঁচের এই ছবির পরিচালনা‍য় থাকছেন নতুন একজন পরিচালক। ফিল্মি বিট।

বিষয়:ঐশ্বরিয়া রাই বচ্চন জয়া বচ্চন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…