চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এএফসি কাপে খেলতে পারবেন ‘বাংলাদেশি’ কিংসলে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:০১ অপরাহ্ণ ০৯, মে ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

নিবন্ধনের সময়সীমা পেরিয়ে যাওয়ায় গত এএফসি কাপে খেলার অনুমতি পাননি এলিটা কিংসলে। নাইজেরিয়ান থেকে বাংলাদেশের নাগরিকত্ব পাওয়া বসুন্ধরা কিংসের স্ট্রাইকারের তখন বাংলাদেশি হিসেবে নামাও হয়নি। এবার কিংসের হয়ে মাঠে নামতে পারবেন কিংসলে।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ কিংসলের ছাড়পত্র পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। এরইমধ্যে এএফসি কাপের জন্য কিংসলের নিবন্ধনও সম্পন্ন করেছে বসুন্ধরা কিংস।

আবু নাইম সোহাগ বলেছেন, ‘এএফসি কাপে বসুন্ধরা কিংসের হয়ে স্থানীয় খেলোয়াড় হিসেবে খেলতে পারবেন এলিটা কিংসলে। এটি এএফসি ফিরতি নোটিশে বাফুফেকে নিশ্চিত করেছে।’

বাংলাদেশি হিসেবে বসুন্ধরার জার্সিতে নামতে পারলেও জাতীয় দলের হয়ে কিংসলে কবে বা কখনও খেলতে পারবেন কিনা, তা পরে জানাবে বাফুফে।

আগামী ১৮ই মে শুরু হয়ে এবারের এএফসি আসরের গ্রুপপর্বের ম্যাচ শেষ হবে ২৪ মে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন কিংসরা ১৩ তারিখ কলকাতার উদ্দেশে দেশ ছাড়বে।

এএফসি কাপে কিংসের প্রথম ম্যাচ ১৮ মে, প্রতিপক্ষ মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন ক্লাব। এরপর ২১ ও ২৪ মে খেলবে মোহনবাগান ও গোকুলাম কেরালার বিপক্ষে। ম্যাচগুলোতে কিংসলেকে মাঠে নামানোর ব্যাপারে আর কোনো বাধা থাকল না স্প্যানিশ কোচ অস্কার ব্রুজেনের।

Reneta

নাইজেরিয়ান বংশোদ্ভূত ফুটবলার এলিটা কিংসলে বাংলাদেশের নাগরিকত্ব পেয়েছেন গত বছর। এরপর তার জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট হয়। ২০১১ সালে প্রথম বাংলাদেশে খেলতে আসেন তিনি। নাগরিকত্ব পাওয়ার পর এখন বাংলাদেশের লাল-সবুজ জার্সিতে মাঠে নামার অপেক্ষায় আছেন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: এএফসি কাপকিংসলেনাইজেরিয়াবসুন্ধরা কিংসবাফুফেবাংলাদেশবাংলাদেশ প্রিমিয়ার লিগলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

রিয়ালকে হারিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বার্সেলোনা

মে ১১, ২০২৬

ব্যাটারদের মনে ‘দ্বিধা’ তৈরি করে উইকেট তুলেছে বাংলাদেশ

মে ১০, ২০২৬

‘হাত মিলিয়েছে’ বাংলাদেশ ও পাকিস্তান ক্রিকেট বোর্ড

মে ১০, ২০২৬

খবর পড়ে অব্যবহৃত ৬ শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

মে ১০, ২০২৬

সব মানুষের ব্যাংক হিসেবে ভূমিকা রাখতে চায় শাহজালাল ইসলামী ব্যাংক

মে ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT