চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এই হামলা গণতন্ত্রের শেষ চিহ্নটুকু মুছে ফেলার সরকারি উদ্যোগ: খালেদা জিয়া

সাইফুল্লাহ সাদেক সাইফুল্লাহ সাদেক
৮:৩৫ অপরাহ্ণ ১৮, জুন ২০১৭
রাজনীতি
A A
খালেদা জিয়া

খালেদা জিয়ার বিবৃতি

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ওপর আক্রমণকে ন্যাক্কারজনক ও কাপুরুষোচিত হামলা বলে মন্তব্য করে এই হামলা গণতন্ত্রের শেষ চিহ্নটুকু মুছে ফেলতে সরকারের একটি দুর্বিনীত উদ্যোাগ বলেছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।

রবিবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এই ঘটনার ধিক্কার জানিয়ে বেগম খালেদা জিয়া বলেন, আজ রাঙ্গুনিয়ায় আওয়ামী সন্ত্রাসীদের সশস্ত্র হামলায় বিএনপি মহাসচিবসহ বিএনপি’র সিনিয়র নেতৃবৃন্দের গাড়ীবহরে হামলা ও শারীরিকভাবে আক্রমণ করে আহত করার যে নজির সৃষ্টি করা হলো তা গণতন্ত্রের শেষ চিহ্নটুকু মুছে ফেলতে সরকারের একটি দুর্বিনীত উদ্যোগ।

পাহাড় ধসে দুর্গতদের মধ্যে ত্রাণ দিতে গিয়ে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় হামলার শিকার হয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির প্রতিনিধি দল। এতে মির্জা ফখরুলসহ দলটির বেশ কয়েকজন জ্যেষ্ঠ নেতা আহত হয়েছেন বলে অভিযোগ করেছে বিএনপি।

হামলার ঘটনাটিকে ‘বর্তমান বিনা ভোটের সরকারের আরেকটি হিংসাশ্রয়ী অসুস্থ রাজনীতিরই বহিঃপ্রকাশ’ মন্তব্য করে খালেদা জিয়া বলেন, আওয়ামী লীগ গুন্ডামিকেই আশ্রয় করেছে টিকে থাকার অবলম্বন হিসেবে। তাই শান্তি, স্বস্তি ও জননিরাপত্তাকে বিসর্জন দিয়ে নৈরাজ্যকেই বেছে নিয়েছে।”

দেশের মানুষ এখন নিরাপত্তাহীনতায় বিপন্ন ‍উল্লেখ করে তিনি বলেন, এভাবে ভয়ভীতি, শঙ্কা ও আতঙ্কের পরিবেশ বজায় রেখে গণপ্রতিবাদকে চাপা দিয়ে রাখাটাই হচ্ছে তাদের মূল লক্ষ্য। সরকার ভক্ষকের ভূমিকা গ্রহণ করার জন্যই বাংলাদেশে মানুষের জীবন-জীবিকা এখন ভয়ংকর নিরাপত্তাহীনতায় বিপন্ন।

“জনসমর্থনহীন ক্ষমতা আঁকড়ে রাখতেই অপরাধ ও অপরাধীদের সহযোগী হিসেবে বেছে নিয়েছে এই সরকার।”

তিনি বলেন, দেশব্যাপী ক্ষমতাসীনদের বিরুদ্ধে যে ধিক্কার উঠেছে সেখান থেকে জনগণের চোখ অন্যত্র সরিয়ে দেয়ার জন্যই বিএনপি মহাসচিব এর গাড়িবহরে হামলা করা হয়েছে। আওয়ামী গুন্ডাদের দিয়ে বিএনপি’র গাড়িবহরে আক্রমণ সরকারের পতনের আগে শেষ মরণকামড়।

‘বর্তমান শাসকগোষ্ঠীর সকল অপকর্মের হিসেব নিতে জনগণ অপেক্ষা করছে’ উল্লেখ করে বিএনপি চেয়ারপার্সন বলেন, এই অপেক্ষা বেশী দীর্ঘ হবে না।

গাড়িবহরে হামলা চালিয়ে নেতৃবৃন্দকে আহত করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বেগম জিয়া অবিলম্বে হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান।।

ট্যাগ: বিএনপি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

থাইল্যান্ডে সিদ্দিকুরের শেষটা ভাল হল না

পরবর্তী

বিয়ের প্রলোভন দেখিয়ে একমাস ভিকটিমকে ধর্ষণ করে রিয়াজুল

পরবর্তী
নারী নির্যাতন

বিয়ের প্রলোভন দেখিয়ে একমাস ভিকটিমকে ধর্ষণ করে রিয়াজুল

শরফুদ্দৌলা ইবনে সৈকত

মেয়েদের বিশ্বকাপে বাংলাদেশি আম্পায়ার

সর্বশেষ

লিড নিয়েও শঙ্কায় শ্রীলঙ্কা, জয়ের পথে ভারত

আগস্ট ২৬, ২০২৬

নেপালে আকস্মিক ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বাড়ছে

আগস্ট ২৬, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিকম্প, কেমন আছেন অপু বিশ্বাস?

আগস্ট ২৬, ২০২৬

ইলিয়াস কাঞ্চনের মৃত্যুসংবাদ ছড়িয়ে আতঙ্ক, দায়ীদের শাস্তি দাবি

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে আকস্মিক বন্যায় ১৬ জনের মৃত্যু, নিখোঁজ ৩৮৪ পর্যটক

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT