চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এই সরকারের অধীনে কোনো নির্বাচনেই যাবেনা বিএনপি: মির্জা ফখরুল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:২৫ অপরাহ্ণ ২৪, জানুয়ারি ২০১৯
রাজনীতি
A A

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন: ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচন সহ এই সরকারের অধীনে কোনো নির্বাচনেই যাবে না বিএনপি। এটা দলীয় সিদ্ধান্ত।

বৃহস্পতিবার গুলশানে চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

ফখরুল বলেন, একাদশ সংসদ নির্বাচন প্রহসনের মধ্যে দিয়ে হয়েছে। তাই এ সরকার ও এ নির্বাচন কমিশনের অধীনে বিএনপি ডিএনসিসি নির্বাচনে অংশ গ্রহণ করবে না। ইতিমধ্যে প্রমাণ হয়ে গেছে এ সরকারের অধীনে কোনো সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়। নিরপেক্ষ সরকার ছাড়া কোনো নির্বাচন সুষ্ঠু হবে না। এটা আমাদের পার্টির সিদ্ধান্ত। আমরা কোনো উপ নির্বাচনেও যাচ্ছি না।

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠকে বসেন তারা। প্রায় পৌনে ১ ঘন্টা ধরে চলে বৈঠক। এর আগে মাগরিবের নামাজ বাদ় এক দোয়া মাহফিল শেষে স্থায়ী কমিটির সদস্যরা বিএনপির আইনজীবী নেতাদের সঙ্গে বৈঠক করেন।

বৈঠক সূত্রে আরো জানা যায়, ডিএনসিসি নির্বাচন ছাড়াও বৈঠকে উপজেলা পরিষদ নির্বাচন, দল পুর্নগঠনসহ নানা বিষয়ে আলোচনা হয়েছে। লণ্ডন থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্কাইপিতে অংশ নিয়েছিলেন বৈঠকে। খালেদা জিয়ার মুক্তি ইস্যুতে রাজনৈতিক পদক্ষেপের বিষয়টিও আলোচনা হয়েছে।

বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমেদ, লে.জে.মাহবুবুর রহমান, গয়েশ্বর চন্দ্র রায়, জমির উদ্দিন সরকার, আবদুল মঈন খান,আমির খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত রয়েছেন।

Reneta

তিনি আরও বলেন: আগামী ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচন ও মার্চ মাস থেকে অনুষ্ঠিত হতে যাওয়া উপজেলা নির্বাচনে বিএনপি অংশ নেবে না।

বৈঠকে সিনিয়র নেতাদের পাশাপাশি বিএনপির আইনজীবী নেতারও উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: বিএনপিমির্জা ফখরুললিড নিউজ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পঞ্চগড়ে ফিলিং স্টেশনে ইউএনও’র ওপর হামলা, অস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা

এপ্রিল ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

পুলিশ সদস্যদের যে বার্তা দিলেন আইজিপি

এপ্রিল ২৫, ২০২৬

এসএসসির ‘প্রশ্নফাঁস’ সংবাদের বিষয়ে যা জানালো শিক্ষা বোর্ড

এপ্রিল ২৫, ২০২৬

ভুয়া বিজ্ঞাপনে ডিপফেক প্রযুক্তি: প্রতারক চক্র গ্রেপ্তার

এপ্রিল ২৫, ২০২৬

আন্তর্জাতিক মঞ্চে প্রিয়াম অর্চি: লন্ডনের দুই উৎসবে দুই ছবি

এপ্রিল ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT