চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘এই সংকটময় মুহূর্তে’ বাংলাদেশের পাশে থাকার ঘোষণা চীনের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৩৩ অপরাহ্ণ ৩০, মার্চ ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

করোনাভাইরাসের এই সংকটময় মুহূর্তে বাংলাদেশের পাশে থাকার ঘোষণা দিয়েছে চীন।

সোমবার ঢাকায় চীনা দূতাবাসের পক্ষ থেকে বাংলাদেশের জনগণের কাছে একটি খোলা চিঠিতে সম্মিলিতভাবে স্বাস্থ্য কমিউনিটি গড়ে তোলার জন্য সর্বদা একত্রে কাজ করার কথা বলা হয়। এবং আগের মতো সব ধরনের কূটনৈতিক, বাণিজ্যিক, শিক্ষা-সাংস্কৃতিক বন্ধন ও সম্পর্ক অব্যাহত থাকবেও বলে জানানো হয়।

চিঠিতে চীনে মহামারী করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীনের জনগণ ও সরকারের জন্য যেভাবে সহানুভূতি ও সহযোগিতার হাত প্রসারিত করেছে তার জন্য কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করা হয়।

এছাড়াও চীনের জনগণের জন্য বাংলাদেশের সাধারণ মানুষ, বিভিন্ন ধর্ম গোষ্ঠী, সুশীল সমাজসহ যারা বিভিন্নভাবে সহানুভূতি ও সমর্থন জানিয়েছে তার জন্যও কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করা হয়।

ওই চিঠিতে বলা হয়, ‘মহামারী করোনা ভাইরাস সমগ্র বিশ্বের মতো বাংলাদেশেও ছড়িয়ে পড়েছে। এখন ৪৯ জন ব্যক্তি আক্রান্ত হয়েছে। এই মহামারী বিশ্বের সকল দেশের নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ এবং মানব সমাজের জন্য বড় রকমের এক পরীক্ষা। কোভিড-১৯ করোনা ভাইরাস ১৯৯ টি দেশ অঞ্চলে ছড়ি পড়েছে। ২৯ মার্চ পযন্ত আক্রান্ত হয়েছে ৭ লাখ ৩৩  হাজারের অধিক মানুষ। এই মুহুর্তে প্রত্যেকটি দেশ মহামারী মোকাবিলায় পদক্ষেপ নিচ্ছে।’

Reneta

‘‘আত্মঘাতী এই মহামারীর বিরুদ্ধ লড়াইয়ে চীন কোনাভাবেই নিজেকে একা মনে করে না। প্রত্যেকটি দেশ পাশে আছে, মহামারী নিয়ন্ত্রণে ভূমিকা রাখছে। চীনে যখন আক্রান্ত হয় তখন বিশ্বের ১৭০টির বেশি দেশ ও ৪০টির বেশি আন্তর্জাতিক প্রতিষ্ঠান ও গোষ্ঠী চীনকে সমর্থন দিয়েছে এবং সহানুভূতি প্রকাশ করে পাশে থাকার ঘোষণা দিয়েছে। বাংলাদেশও এর বাইরে নয়। বন্ধুত্বের এই কথা চীনারা সর্বদা স্মরণ ও লালন করবে। বাংলাদেশের সহযোগিতা ও সমর্থন চীনের হৃদয়কে গভীরভাবে স্পর্শ করেছে।  এ দেশের নাগরিকদের সমর্থন দুই দেশের দীর্ঘমেয়াদী বন্ধুত্বের জন্য দারুণ সহায়ক।’’

Chinese

চিঠিতে আরও উল্লেখ করা হয়, ‘মহামারী যেহেতু সমগ্র বিশ্বে ছড়িয়ে পড়েছে, এমতাবস্থায় সম্মিলিত পদক্ষেপে এর মোকাবিলা করতে হবে। প্রত্যেকটি সম্প্রদায়কে ঐক্যব্ধ প্রচেষ্টা চালাতে হবে। মানবতাকে রক্ষা এগিয়ে আসতে হবে। এই ভয়াবহ যুদ্ধে আমাদেরকে জিততে হবে। এরই লক্ষ্যে চীন সব সময় জাতিসংঘ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে সম্মিলিত উপায়ে কাজ করছে। আর্থিক ও মানসিক সহযোগিতা করছে দেশগুলোকে। চীন বিশেষজ্ঞ দল ইতোমধ্যে ইরান, ইরাক, ইতালি, সার্বিয়া সহ বহু দেশে মহামারী মোকাবিলায় অবদান রাখছে।
তারই ধারাবাহিকতায় বাংলাদেশের সংকটময় মুহূর্তে   চীনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করতে প্রতিশ্রুতিবদ্ধ।’

‘‘বাংলাদেশে ভাইরাস শুরু হওয়ার পর বাংলাদেশ সরকার কার্যকর পদক্ষেপ নিয়েছে। চীন এই দেশের সরকার ও জনগণের জন্য সব সময় আছে সেটা নিশ্চিত করছে, পূর্ণ আত্মবিশ্বাসের সঙ্গে এই লড়াইয়ে থাকছে ও সহংতি জানাচ্ছে। এই রোগ মোকাবিলায় চীন থেকে এখন পর্যন্ত ৪০ হাজার ৫০০ টেস্ট কিট, ১৫ হাজার সার্জিক্যাল এন৯ মাস্ক, ৩ লাখ মেডিকেল মাস্ক, ১০ হাজার গাউন, ১ হাজার থার্মমিটারসহ বিশেষজ্ঞ দল প্রেরণ করেছে। প্রয়োজনে এই সহযোগিতা অব্যাহত থাকবে।’’

বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত স্বাক্ষরিত ওই চিঠিতে আরো বলা হয়, শুধু এই সংকটম মুহূর্তই নয়, চীন-বাংলাদেশের সব ধরনের সম্পর্ক পূর্বের মতোই সকল ক্ষেত্রে অব্যাহত থাকবে। দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ৪৫ বছরে এসে আমাদের এটা প্রতিশ্রুতি।

বাংলাদেশে চীনা দূতাবাসের আগের মতোই সকল ধরনের কার্যক্রম অব্যাহত রাখতে এবং দুই দেশের সম্পর্ক আরো সুদৃঢ়করণে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে বলেও জানানো হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনা ভাইরাসকূটনৈতিক সম্পর্কচীনবাংলাদেশ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

করোনাক্রান্তির গৃহবন্দীত্ব

পরবর্তী

মনটা ভইরা যায়, মানলে নিয়ম করোনা নিরুপায়

পরবর্তী

মনটা ভইরা যায়, মানলে নিয়ম করোনা নিরুপায়

খুলনার দাকোপে খাবার পানির সংগ্রাম

সর্বশেষ

মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড এমবাপের

জুলাই ১৯, ২০২৬

সাকার হ্যাটট্রিক-এমবাপের জোড়া, ১০ গোলের ম্যাচে ফ্রান্সকে হারিয়ে তৃতীয় ইংল্যান্ড

জুলাই ১৯, ২০২৬

প্রথমার্ধে ফ্রান্সের জালে ৪ গোল ইংল্যান্ডের

জুলাই ১৯, ২০২৬

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT