চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এই মোস্তাফিজে সেই মোস্তাফিজের খোঁজ

অমৃত মলঙ্গী অমৃত মলঙ্গী
১:৩২ অপরাহ্ণ ২১, ফেব্রুয়ারি ২০১৭
স্পোর্টস
A A
ফাইল ছবি

ফাইল ছবি

চকিতে কাটার। কখনো স্লোয়ার। ব্যাট হাতে দাঁড়িয়ে বিভ্রান্ত কোনো শরীর। আরেক প্রান্তে মোস্তাফিজ নামের এক বালক। বাংলাদেশ বেশ কয়েকমাস এমন দৃশ্য দেখে না। শ্রীলঙ্কা সফরে মোস্তাফিজ ‘শতভাগ ফিট’ হয়ে ফিরে আসায় আবার আশায় বুক বাঁধছে লাল-সবুজের সমর্থকরা।

কাউন্টি খেলতে যেয়ে ইনজুরিতে পড়েন কাটার মাস্টার। অস্ত্রোপচার করার পর ছয় মাস মাঠের বাইরে থাকতে হয়। নিউজিল্যান্ড সফরে ফিরলেও সেই ছন্দ ছিল না। এরপর ভারত সফরে নিজে থেকেই সরে দাঁড়ান।

শ্রীলঙ্কা সফরকে সামনে রেখে মঙ্গলবার ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিএলে কাটার মাস্টারের উন্নতি দেখেই দলে নেয়া হয়েছে। নির্বাচকরাও আশা করছেন আগের ছন্দ ফিরে এসেছে মোস্তাফিজের হাতে।

‘বিসিএলের তৃতীয় রাউন্ডের দ্বিতীয় দিন থেকে আমরা মোস্তাফিজকে দেখেছি। ওর উন্নতি খুবই ভালো। যথেষ্ট ভালো বল করেছে, সেটা আগের ছন্দেই। আমার মনে হচ্ছে শ্রীলঙ্কায় ওকে তিন ফরম্যাটে খেলাতে কোনো অসুবিধা হবে না।’ বলেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।

ভারতের বিপক্ষে ওয়ানডেতে অভিষেকের পর ক্রিকেটবিশ্বে আলোড়ন তোলেন মোস্তাফিজ। ব্রায়ান ভিটোরির পর ওয়ানডে ইতিহাসের দ্বিতীয় বোলার হিসেবে ক্যারিয়ারের প্রথম দুই ম্যাচেই ইনিংসে ৫ উইকেট নেন। প্রথম দুই ম্যাচে ১১ উইকেট। ক্যারিয়ারের প্রথম দুই ওয়ানডেতে এটাই সর্বোচ্চ, ভিটোরির ছিল ১০ উইকেট।

বাংলাদেশের হয়ে মোস্তাফিজ সবশেষ টেস্ট খেলেছেন দেড় বছর আগে। ঘরের মাঠে ২০১৫ সালের জুলাইয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের দুই ম্যাচই খেলেছিলেন এ বাঁহাতি পেসার। এরপর আর টেস্টে নামা হয়নি তার।

Reneta

নবীন কাঁধে এর ভেতর আইপিএলের ধকল সামলাতে হয়। সেখানেও ছিলেন রাজার মতো। সানরাইজার্স হায়দরাবাদকে চ্যাম্পিয়ন করে তবেই দেশে ফেরেন।

মোস্তাফিজের এই ঝলকে কিছুটা ভাটা পড়ে কাঁধের ইনজুরিতে। নিউজিল্যান্ড সিরিজে কয়েকটি ম্যাচে খেললেও সেই কাটার আর স্লোয়ার চোখে পড়েনি।

মোস্তাফিজ অপেক্ষায় নিজের ছন্দে ফিরতে। অপেক্ষায় বাংলাদেশ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মোস্তাফিজুর রহমান
শেয়ারTweetPin

সর্বশেষ

দিল্লিতে শিক্ষার্থীদের আন্দোলন, খোলা চিঠিতে যা বললেন শচীন

জুলাই ২৪, ২০২৬

আন্দোলন নিয়ে শাহরুখের নামে ভাইরাল পোস্টটি ভুয়া

জুলাই ২৪, ২০২৬

সাকিবের ১ উইকেট ও গোল্ডেন ডাক, ৬০ রানে হারল জাফনা

জুলাই ২৩, ২০২৬

নাট্যজন মামুনুর রশীদ-এর মা রোকেয়া খানম মারা গেছেন

জুলাই ২৩, ২০২৬

সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT