চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘এই ভালোবাসার কি নাম দেব জানিনা, মন খারাপ হয়ে গেল’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:০৮ অপরাহ্ণ ২৮, এপ্রিল ২০১৮
তারকাকথন, বিনোদন, সেলিব্রিটি সোশ‌্যাল
A A

বাংলা ভাষাভাষি মানুষের কাছে বেশ জনপ্রিয়তা অর্জন করেছে তারুণ্যমাখা ব্যান্ড দল চিরকুট। দেশে ও দেশের বাইরে বাঙালি তরুণদের মধ্যে ব্যাপক গ্রহণযোগ্যতা তাদের। প্রবাসী বাঙালিদের মাঝে একটি কনসার্টের অংশ নিতে শুক্রবার মালয়েশিয়া উড়াল দিয়েছে দলটি। আর সেখানেও পাওয়া গেল তাদের প্রতি মানুষের ভালোবাসার কিছু নজির!

দেশে ও দেশের বাইরে নিয়মিত স্টেজ শো করে বেড়ানো দল চিরকুট। গেল সপ্তাহে ময়মনসিংহবাসীকে মাতিয়ে আসার পর শুক্রবার মালয়েশিয়া গেল দলটি। কারণ সেখানে শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। যেখানে প্রবাসী বাঙালিরা আনন্দের সঙ্গে বৈশাখী উৎসব পালন করবেন। সেই অনুষ্ঠান মাতাতে বাংলাদেশ থেকে ব্যান্ডদল চিরকুট ছাড়াও অংশ নিয়েছেন কন্ঠশিল্পী সামিনা চৌধুরী, স্বপ্নিল সজীব, ফ্যাশন হাউজ ‘বিশ্বরঙ’ এর কর্ণধার বিপ্লব সাহা।

আর মালয়েশিয়া পৌঁছানোর পর বিভিন্ন শ্রেণি পেশার প্রবাসী বাঙালিদের কাছ থেকে ভালোবাসা আর উষ্ণ অভ্যর্থনা পাচ্ছে চিরকুট। তারই একটু নিদর্শন যেন ফেসবুকে শেয়ার করলেন চিরকুটের সুমি। শনিবার দুপুরে। মালয়েশিয়ায় বসবাস করেন এমন দুই বাঙালি তরুণ ভক্তকে তুলে ধরলেন নিজের ফেসবুকে। তার মধ্যে একজন একটি দোকানে কাজ করেন, এবং অন্যজন কনস্ট্রাকশনে।

মালয়েশিয়ায় দোকানে কাজ করা আশিক নামের এক তরুণের ছবি দিয়ে চিরকুট ব্যান্ডের প্রতিষ্ঠাতা সদস্য ও ভোকাল শারমিন সুলতানা সুমি লিখেন: ‘আপু, আপনি অনেক কষ্ট করেন, এইটা খাবেন। পানি, জুস, চা-এর সাথে গুলায়ে সকাল বিকাল খাবেন। আর এই ফলগুলো পাভেল ভাই, ইমন ভাই, নিরব ভাই, দিদার ভাইকে দিবেন। আপু শুধু আমটা আনতে পারিনি, অনেক দাম’-আশিক। মালেশিয়ায় একটা দোকানে কাজ করে। দোকান থেকে ছুটি নিয়ে এসেছে। কত কাছের মানুষ দূর হতে দেখলাম অথচ কত দূরের মানুষ কত আপন করে ভাবে। এই ভালবাসার কি নাম দেব জানিনা। মন খারাপ হয়ে গেল।

এরপর মোহন নামের আরেক তরুণের সাথে একটি ছবি পোস্ট করে সুমি লিখেন: মোহন ভাই মালেশিয়ায় কন্স্ট্রাকশনের কাজ করেন। প্রিয়জনদের দূরে ফেলে কি অমানবিক পরিশ্রম তাঁদের। তবু দেশের মানুষ দেখলে এই হাসি যেন তাঁর সব দুঃখ ভুলিয়ে দেয়।

জানা গেছে, মালয়েশিয়ায় কনসার্ট শেষে আগামি ২ মে ঢাকায় ফিরবেন তারা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চিরকুটমালয়েশিয়াসুমি
শেয়ারTweetPin1

সর্বশেষ

এন্ড্রু কিশোরকে হারানোর ছয় বছর

জুলাই ৬, ২০২৬

হালান্ডের জোড়া গোল, ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টারে নরওয়ে

জুলাই ৬, ২০২৬

নরওয়ের গোলবাতিল-ব্রাজিলের পেনাল্টি মিস, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ৬, ২০২৬

ইংলিশ খেলোয়াড়রা আসলেই ভায়াগ্রা খেয়ে মাঠে নামবে?

জুলাই ৬, ২০২৬

বাংলাদেশ শুনে সাক্ষাৎকার দিলেন, বাংলাদেশে আসবেন বললেন আর্জেন্টিনার সাবেক অধিনায়ক

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT