চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এই বাংলাদেশ অনেক অভিজ্ঞ: ভিল্লাভারায়ন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০১ অপরাহ্ণ ২৪, ফেব্রুয়ারি ২০১৭
স্পোর্টস
A A

বাংলাদেশ দল শেষবার শ্রীলঙ্কা সফর করেছিল সেই ২০১৩ সালে। স্বাগতিকদের বিপক্ষে তখন দাপুটে বাংলাদেশকেই দেখা গেছে। মুশফিক-আশরাফুলরা দুর্দান্ত ব্যাটিং করে গল টেস্ট ড্র করেছিলেন। তখনকার তুলনায় বাংলাদেশ দল এখন অনেক পরিণত ও অভিজ্ঞ। আসন্ন সফরে তাই ভালো কিছুর আশাই করছেন ফিটনেস ট্রেনার মারিও ভিল্লাভারায়ন।

শ্রীলঙ্কা সফরের জন্য টাইগারদের অনুশীলন ক্যাম্প শুরু হয়েছে শুক্রবার সকালে। তারই এক ফাঁকে মিরপুরের হোম অব ক্রিকেটে দাঁড়িয়ে ভিল্লাভারায়ন বললেন, ‘শ্রীলঙ্কায় সবশেষ সিরিজটা ভালো হয়েছিল বাংলাদেশ দলের। ক্রিকেটাররা এখন তার চেয়েও অনেক অভিজ্ঞ। ব্যক্তিগতভাবে বলবো, এবার একটা দারুণ সিরিজ হতে যাচ্ছে। ভালো সুযোগ রয়েছে আমাদের। গেল দুটি সিরিজে ফল দেখলে হতাশ হতে পারেন। কিন্তু ক্রিকেটাররা যেভাবে খেলেছে, প্রতিটি ম্যাচে যেভাবে জয়ের সুযোগ তৈরি করেছে, সেটি বেশ ইতিবাচক।’

লঙ্কান এই ট্রেনারের অধীনে জাতীয় দলের কন্ডিশনিং ক্যাম্পে যোগ দিয়েছেন ১৩ ক্রিকেটার। সাকিব আল হাসান, তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদ দুবাইয়ে পিএসএল খেলছেন। এই তিন ক্রিকেটার দুবাই থেকে সরাসরি শ্রীলঙ্কায় দলের সঙ্গে যোগ দেবেন।

এদিন সকাল ১০টায় জিমে ভিল্লাভারায়নের কাছে রিপোর্ট করেন ডাক পাওয়া ক্রিকেটাররা। জিমে তাদের নিয়ে আলাদা আলাদা করে কাজ করেছেন মারিও, ‘শ্রীলঙ্কা সিরিজকে সামনে রেখে ক্রিকেটারদের নিয়ে আলাদা আলাদা করে কাজ করেছি। কিছু টেস্ট নিয়েছি। সফরে যাওয়ার আগে খুব বেশি সময় পাচ্ছি না ফিটনেস নিয়ে কাজ করার। আমরা গেল ছয় মাসে অনেক ক্রিকেট খেলেছি। আফগানিস্তান সিরিজ দিয়ে শুরু; এরপর ইংল্যান্ড সিরিজ, বিপিএল, নিউজিল্যান্ড-ভারত। এই সময়ে ব্যাটিং-বোলিং অনেক হয়েছে। তাদের একটা বিরতির দরকার ছিল। অনেকে বিসিএলও খেলেছে। ইচ্ছা আছে সিরিজের মাঝেও ফিটনেস নিয়ে কাজ করার।’

ছবি- ওবায়েদুল হক তুহিন

শেয়ারTweetPin
পূর্ববর্তী

স্কটল্যান্ডে ৪ বাংলাদেশি শ্রমিককে ‘দাস’ বানানোর অভিযোগ

পরবর্তী

নিজেদের ফাঁদেই পড়ল ভারত

পরবর্তী

নিজেদের ফাঁদেই পড়ল ভারত

অর্থমন্ত্রী

বিএনপি যেখানে ব্যর্থ হয় সেখানেই ষড়যন্ত্র দেখে: অর্থমন্ত্রী

সর্বশেষ

‘আমরা চাইলেও এই মুহূর্তে দেশে ফিরতে পারবো না’

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ

আগস্ট ২৭, ২০২৬

বন্যায় সব হারিয়ে ‘শুধু পরনের কাপড়টাই আছে’

আগস্ট ২৭, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

আগস্ট ২৭, ২০২৬

ভয়াবহ বন্যায় তছনছ নেপাল-তিব্বত সীমান্ত, নিহতের সংখ্যা বাড়ছেই

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT