চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিজেদের ফাঁদেই পড়ল ভারত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:২৮ অপরাহ্ণ ২৪, ফেব্রুয়ারি ২০১৭
স্পোর্টস
A A

প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার জন্য ভয়ঙ্কর হয়ে উঠবে পুনের পিচ। এটা অনুমিতই ছিল। কিন্তু সেই পিচে পথ হারাবে ভারতও, সেটা সম্ভাব্যতায় থাকলেও অল্পকজনই হয়তো তেমন ভেবেছিলেন। সেই অল্পকজনের মধ্যে নিশ্চয় স্টিভ ও’কিফে ছিলেন। তার ৬ উইকেটের তোপে বিরাট কোহলির দল যে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ১০৫ রানেই গুটিয়ে গেছে।

রান মেশিন বিরাট কোহলি রানের খাতা খোলার আগেই ফিরেছেন। তার আগে মুরালি বিজয় (১০) ও চেতেশ্বর পূজারা (৬) সাজঘরে। আজিঙ্কা রাহানেকে (১৩) নিয়ে লোকেশ রাহুল ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেন, কিন্তু তাদের জুটিটি ৫০ রান যোগ করার পর বিচ্ছিন্ন হতেই বিপদ ঘটল।

শুক্রবার ভারতের শেষ সাত ব্যাটসম্যান ফিরে গেলেন ১১ রানের ব্যবধানে। ভারতের টেস্ট ইতিহাসে যেটি সবচেয়ে লজ্জাজনক ধস। এর আগে ১৯৮৯-৯০ সালে ক্রাইস্টচার্চে ১৮ রানে শেষ সাত উইকেট হারিয়েছিল দলটি।

মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিনে অস্ট্রেলিয়াকে ২৬০ রানে গুটিয়ে দিয়ে ব্যাটিংয়ে নামে ভারত। দ্রুত তিন উইকেট হারানোর পর পঞ্চাশ রানের জুটি গড়া রাহানে-লোকেশকে দিয়ে ধ্বংসের সূচনা করেন ও’কিফে। একে একে আরো চার ব্যাটসম্যানকে সাজঘরে পাঠান এই বাঁহাতি অর্থোডক্স স্পিনার। ৪.১ ওভারের স্পেলে মাত্র ৫ রানে ৬ উইকেট নিয়েছেন তিনি। দুটি উইকেট গেছে স্টার্কের দখলে। একটি করে লায়ন ও হ্যাজেলউডের।

পরে দ্বিতীয় ইনিংসে নেমে স্বস্তিতে নেই অস্ট্রেলিয়াও। ডেভিড ওয়ার্নারকে (১০) এলবিডব্লিউয়ে ফিরিয়েছেন অশ্বিন। শন মার্শও (০) অশ্বিনেরই শিকার। ২৩ রান তুলতেই দুজন নেই। অবশ্য প্রথম ইনিংস মিলিয়ে এখনো ১৮৩ রানে এগিয়ে অজিরা।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

এই বাংলাদেশ অনেক অভিজ্ঞ: ভিল্লাভারায়ন

পরবর্তী

বিএনপি যেখানে ব্যর্থ হয় সেখানেই ষড়যন্ত্র দেখে: অর্থমন্ত্রী

পরবর্তী
অর্থমন্ত্রী

বিএনপি যেখানে ব্যর্থ হয় সেখানেই ষড়যন্ত্র দেখে: অর্থমন্ত্রী

পোড়া খাবারে ক্যান্সারের ঝুঁকি

সর্বশেষ

‘অভিনেতাদের জায়গা দখল করছেন ইনফ্লুয়েন্সাররা’

আগস্ট ২৬, ২০২৬

প্যাকেটে ঘি, ভেতরে পাম অলিন-বনস্পতি! মসলাতেও মানের ঘাটতি

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৭ শিশুর মৃত্যু

আগস্ট ২৬, ২০২৬

আবারও ঢাকা মাতাতে আসছেন পপ তারকা ওটিলিয়া

আগস্ট ২৬, ২০২৬

ভক্ত নয়, খেলোয়াড় হয়ে বাচ্চারা আর্জেন্টিনা-ব্রাজিলের বিপক্ষে খেলুক: বাংলাদেশ কোচ

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT