চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘এই দুটিই আমার স্পেশাল ইনিংস’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:০০ অপরাহ্ণ ২৩, অক্টোবর ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

কতই না রেকর্ড ভেঙেচুরে নিজের নামে গড়েছেন বিরাট কোহলি। লাল হোক বা সাদা বল— যেকোনো ফরম্যাটেই বোলারদের ত্রাস তিনি। ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়া ইনিংসেরও অভাব নেই। খোদ বিরাটের পছন্দের ইনিংস কোনটি— বিশেষ করে টি-টুয়েন্টিতে?

এতদিন মোহালিতে ৫২ বলে খেলা ৮২ রানের ইনিংসটিকে ‘কোনটি সেরার’ উত্তরে টানতেন কোহলি। এবার জানালেন, টি-টুয়েন্টিতে সেরা ইনিংস বা স্পেশাল ইনিংসের তালিকায় পাকিস্তানের বিপক্ষে মেলবোর্নের ইনিংসটিও যুক্ত হয়ে গেছে।

পেন্ডুলামের মতো দুলতে থাকা মেলবোর্নের ম্যাচটিতে ভারত জিতেছে ৪ উইকেটে। ১৬০ রানের জবাবে যখন ৩১ রানের মাঝেই দলের টপ অর্ডার হারিয়ে ধুঁকছিল দল, তখন আরেকবার নিজের জাত চিনিয়ে জেতালেন কোহলি। হার্দিক পান্ডিয়াকে নিয়ে সাজান ৮২ রানের ম্যাচজয়ী ক্যামিও। উত্তেজনার পারদ জমানো এবং ক্ষণে ক্ষণে রঙ বদলানো ইনিংসটি কি আর সেরা না হয়ে পারে।

ম্যাচসেরা পুরস্কার নিতে এসে কোহলি সেটিই বলেছেন, ‘আজ পর্যন্ত নিজের টি-টুয়েন্টির সেরা ইনিংসের কথা আসলে টানতাম মোহালির কথা। সেদিন আমি করেছিলাম ৫২ বলে ৮২, আজ পেলাম ৫৩ বলে ৮২ রান। দুটোই স্পেশাল।’

অন্য ফরম্যাটের মতো টি-টুয়েন্টিতেও সময়ের অন্যতম সেরা ব্যাটার কোহলি। সবধরনের প্রতিযোগিতা মিলিয়ে এপর্যন্ত ৩৫৫ টি-টুয়েন্টিতে ৬ সেঞ্চুরি ও ৮২ ফিফটিসহ করেছেন ১১,১১২ রান। জাতীয় দলের হয়ে ১১১ টি-টুয়েন্টি ইনিংসেও আছে শতরানের ইনিংস, আছে ৩৫টি ফিফটি। পাকিস্তানের বিপক্ষে মেলবোর্নের ইনিংসটি তার কাছে অন্য সবকিছুর থেকে ব্যতিক্রম হয়ে থাকবে তা বলে দিচ্ছিল শরীরী ভাষাই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কোহলিটি-টুয়েন্টি পাকিস্তানটি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২২টি-টুয়েন্টি ভারতবিরাটমেলবোর্নমোহালি
শেয়ারTweetPin

সর্বশেষ

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তি মেনে নেওয়া ছাড়া নেতানিয়াহুর বিকল্প নেই: ট্রাম্প

জুন ৮, ২০২৬

এনজিওর ‘ফান্ড’ বনাম সামাজিক দায়বদ্ধতা: হামের প্রকোপ ও সুশীল সমাজের নীরবতা

জুন ৮, ২০২৬

পদত্যাগ করছেন ট্রাম্পের শীর্ষ উপদেষ্টা শ্রীরাম কৃষ্ণন

জুন ৮, ২০২৬

মাঠে অজ্ঞান, জ্ঞান ফিরে এরিকসেন জানালেন ভালো আছেন

জুন ৮, ২০২৬

চুক্তির আগে ইরানের জব্দ সম্পদে ছাড় নয়: ট্রাম্প

জুন ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT