চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এইচএসসিতে ঢাকায় প্রথম শান্ত, দ্বিতীয় মহিউদ্দিন, মেয়েদের মধ্যে প্রথম নওশিন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৫৭ অপরাহ্ণ ২২, জুলাই ২০১৮
শিক্ষা
A A

এ বছর এইচএসসি পরীক্ষায় ঢাকা শিক্ষা বোর্ডে প্রথম হয়েছে আবু মুসা শান্ত, দ্বিতীয় মহিউদ্দিন আহমেদ। দু’জনই ঢাকার নটরডেম কলেজের শিক্ষার্থী। আর সম্মিলিত মেধা তালিকায় সপ্তম এবং মেয়েদের মধ্যে প্রথম হয়েছে ভিকারুননিসা নূন স্কুলের নওশিন নাওয়াল। শিক্ষা মন্ত্রণালয়ে আবেদন করার পর ঢাকা বোর্ডে শীর্ষে অবস্থান করা শিক্ষার্থীদের মেধা তালিকা পাওয়া গেছে।

২০০১ সাল থেকে এসএসসি এবং ২০০৩ থেকে এইচএসসি পরীক্ষায় গ্রেডিং পদ্ধতির প্রচলন হয়। ওই সময় থেকে বোর্ডের মেধা তালিকায় স্থান পাওয়া শীর্ষ ২০ শিক্ষার্থীর তালিকা প্রকাশও বন্ধ করে দেয় শিক্ষা বোর্ড। দু’ পরীক্ষাতেই প্রথম কয়েক বছর জিপিএ-পাঁচ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা বেশ কম হলেও কয়েক বছরের মধ্যে হিসাবটা লাখের ওপরে উঠে যায়। স্বভাবতই প্রশ্ন ওঠে সেরাদের সেরা কারা। শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এবং শিক্ষা বোর্ডে গত কয়েক বছর চ্যানেল আইয়ের পক্ষ থেকে শীর্ষ মেধাবী তালিকা চেয়ে আবেদন করা হলেও নাম জানা যায়নি। এ বছর আবারো আবেদন করলে চ্যানেল আইয়ের কাছে এসএসসির পর এইচএসসিতেও ঢাকা শিক্ষা বোর্ডের শীর্ষ ১০ তালিকা প্রকাশ করে শিক্ষা বোর্ড। ঢাকা শিক্ষা বোর্ডে ৬ লাখ ৬৯ হাজার ৭শ’ ৬০ জন শিক্ষার্থীর মধ্যে প্রথম হয়েছে নটরডেম কলেজের শান্ত।

একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করা আবু মুসা শান্তর বাবা বলছেন, এর চেয়ে খুশির সংবাদ আর কিছুই নেই।

এইচএসসিতে এবার দ্বিতীয় হয়েছে নটরডেম কলেজেরই মহিউদ্দিন। যে ২৯ হাজার শিক্ষার্থী জিপিএ-ফাইভ পেয়েছে তার মধ্যে দুই হাজারেরও বেশি নটরডেমের।

ঢাকা শিক্ষা বোর্ডে সম্মিলিত মেধা তালিকায় সপ্তম এবং মেয়েদের মধ্যে প্রথম নওশিন বলছে, নিয়মিত লেখাপড়াই ভালো রেজাল্টের একমাত্র চাবিকাঠি।

শীর্ষ ১০ শিক্ষার্থীর মধ্যে ভিকারুননিসার নওশিন ছাড়া আর সবাই নটরডেম কলেজের। এ মেধাবীরাসহ এইচএসসি উত্তীর্ণদের সামনে এখন উচ্চশিক্ষার ভর্তিযুদ্ধ।

Reneta

বিস্তারিত দেখুন ভিডিওতে:

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এইচএসসিলিড নিউজ
শেয়ারTweetPin

সর্বশেষ

‘শেকড়’ শুধু সিনেমা নয়, নিজের ভেতরে ফেরার গল্প: প্রসূন রহমান

জুলাই ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রেলারের বিতর্ক উড়িয়ে নোলানের ‘দ্য অডিসি’র বিশ্বজয়!

জুলাই ৩০, ২০২৬

ফিফার ‘পরিকল্পনা’ বাস্তবায়ন হলে বিশ্বকাপ ‘বয়কট’ করবে উয়েফা

জুলাই ৩০, ২০২৬

রাজধানীতে ডাকাতির সময় নারীকে শ্বাসরোধে হত্যা

জুলাই ৩০, ২০২৬

‘ডিজিটাল রূপান্তরে কোনো প্রান্তিক জনগোষ্ঠী পিছিয়ে থাকবে না’

জুলাই ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT