উয়েফা ইউরোপা লিগে বড় জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। পল পগবার জোড়া গোলে ৪-১ গোলে ফেনেরবাচে কে হারিয়েছে ম্যান ইউ।
ম্যাচের শুরু থেকেই আক্রমনাত্মক ছিলো দুই দলই। কিন্তু ৩১ মিনিটে পাওয়া পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে নিয়ে যায় পল পগবা। তিন মিনিট পর দ্বিতীয় পেনাল্টি থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন অ্যান্থনি মার্শিয়াল।
প্রথমার্ধের ইনজ্যুরি সময়ে হেসে লিনেগার্ডের পাস থেকে গোল করে ৩-০ করেন পগবা। দ্বিতীয়ার্ধের শুরুতেই ম্যান ইউর হয়ে চতুর্থ গোলটি করেন লিনেগার্ড।
৮৩ মিনিটে ফেনেরবাচের হয়ে রবিন ফন পার্সি একটি গোল করলেও ৪-০ গোলের বড় জয় পায় রেড ডেভিলসরা। জয়ে ৬ পয়েন্ট নিয়ে ইউরোপা লিগের দ্বিতীয় রাউন্ডে যাওয়ার আশা বাঁচিয়ে রাখলো মরিনহোর দল।







