চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উয়েফার শাস্তি পেতে পারেন পচেত্তিনো-খালেফি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:০২ অপরাহ্ণ ১০, মার্চ ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

রিয়াল মাদ্রিদের প্রত্যাবর্তনের রাতে শেষ ষোলোতেই বিদায় নিয়েছে পিএসজি। এমন হারে মেজাজ ঠিক রাখতে পারেনি ক্লাবটির মালিক নাসের আল খেলাইফি। রেফারি ও ভিএআর নিয়ে প্রশ্ন তুলেছেন কোচ মাউরিসিও পচেত্তিনো। উভয়ের এমন কাণ্ড চোখে পড়েছে উয়েফার। দুজনেই পেতে পারেন শাস্তি।

নাসের আল খেলাইফিকে ঘিরে খবর, হারের পর রেফারির কক্ষে গিয়ে শাসিয়ে এসেছেন। এমনকি রিয়ালের এক স্টাফকে হত্যার হুমকিও দিয়েছেন এই ধনকুবের। পুরো ঘটনাটির ভিডিও এসেছে উয়েফার কাছে। এহেন কাণ্ডের কারণে এবার নিষেধাজ্ঞার মুখোমুখি হতে পারেন প্যারিসের ক্লাবটির মালিক।

স্প্যানিশ গণমাধ্যমে খবর, ম্যাচের শেষ বাঁশি বাজার পর রেফারিকে খুঁজতে যান খেলাইফি। প্রথমে ভুল করে রিয়ালের একটি কক্ষে ঢুকে যান তিনি। সেখানে ক্লাবটির একজন স্টাফকে বলেন, ‘আমি তোমাকে মেরে ফেলব।’ অপ্রীতিকর এমন ঘটনার সময় খেলাইফিকে সংযত করেন দেহরক্ষীরা।

ঘটনাস্থলে উয়েফার কর্মকর্তারা ছিলেন, যারা সবকিছুর সাক্ষী। খেলাইফির আচরণের সবকিছু রিয়ালের এক স্টাফ রেকর্ডও করে রাখেন। উয়েফা যাতে পিএসজি প্রেসিডেন্টের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়, সেজন্য রেকর্ড করা ফুটেজ পাঠানো হয়েছে ইউরোপের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটির কাছে। খুব দ্রুতই সংস্থাটি জানাবে, খেলাইফির ব্যাপারে সিদ্ধান্ত।

রেফারি ও ভিএআর নিয়ে একহাত নিয়েছেন পিএসজি কোচ মাউরিসিও পচেত্তিনো। ম্যাচ শেষে তিনি বলেন, ‘মহা অন্যায়ের শিকার হওয়ার অনুভূতি হচ্ছে আমার। কারণ দোন্নারুমাকে বেনজেমা পরিষ্কার ফাউল করার পর আমরা গোলটি হজম করি…। এটা ফুটবল, শীর্ষ মহাদেশীয় টুর্নামেন্ট এটি এবং এখানে ছোট ছোট ব্যাপারগুলি খুবই গুরুত্বপূর্ণ। আজকে ভিএআর ফাউলটি ধরতে পারেনি এবং সেটিই পরে নিয়ামক হয়ে দাঁড়িয়েছে।’

রেফারিং এবং চ্যাম্পিয়ন্স লিগের বিষয়ে এমন মন্তব্য করার বিষয়টি নজরে এনেছে উয়েফা। আর্জেন্টাইন কোচ এজন্য আসতে পারেন শাস্তির আওতায়। ২০

Reneta

২০১৯ সালের চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে বাদ পড়ার পর রেফারির সমালোচনা করেছিলেন নেইমার। সেবার পিএসজি ফরোয়ার্ডকে তিন ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছিল উয়েফা। এবার ক্লাবটির কোচের কি শাস্তি হয় সেটাই দেখার।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: উয়েফাচ্যাম্পিয়ন্স লিগনাসেরনেইমারপচেত্তিনোভিএআরম্যানইউরিয়াল মাদ্রিদরেফারি
শেয়ারTweetPin

সর্বশেষ

অপরিবর্তিত দল নিয়ে সিলেট যাচ্ছে বাংলাদেশ

মে ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

নতুন মুখ্যমন্ত্রী বিজয়ের প্রথম সিদ্ধান্তে ৭১৭ মদের দোকান বন্ধ

মে ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

হান্টাভাইরাস আক্রান্ত প্রমোদতরী নেদারল্যান্ডসের পথে

মে ১২, ২০২৬

‘সে আমার অগ্রজ, তুই তুকারি সম্পর্ক ছিল’

মে ১২, ২০২৬

সরকারিভাবে নির্মাণ শ্রমিক নেবে ব্রুনাই, আবেদনের শেষ সময় ১৫ মে

মে ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT