স্পোর্টস

উড়ন্ত বার্সাকে থামালো ভিয়ারিয়াল

উড়ন্ত বার্সাকে থামালো ভিয়ারিয়াল

অবশেষে থামলো বার্সার জয়রথ। টানা ১২ ম্যাচ জেতা উড়ন্ত বার্সেলোনাকে থামালো ভিয়ারিয়াল।

ডিফেন্ডার ম্যাথিউসের আত্মঘাতী গোলে ভিয়ারিয়ালের সঙ্গে ২-২ গোলে ড্র করে লু্ইস এনরিকের শিষ্যরা।

তবে জয় না পেলেও সব ধরণের প্রতিযোগিতা মিলিয়ে ৩৯ ম্যাচ অপরাজিত রয়েছে কাতালান ক্লাবটি।

রোববার ভিয়ারিয়ালের ঘরের মাঠ ক্যাম্প মাড্রিগালে প্রথমার্ধেই দুই গোলের লিড পায় মেসি নেইমাররা।

ম্যাচের ২০ মিনিটে মেসির ফ্রি-কিকের সাহায্যে গোল পায় বার্সেলোনা। উড়ে আসা বলে কোনাকুনি শটে গোল করতে ভুল করেনি ইভান রাকিতিচ।

ম্যাচের ৪১ মিনিটে রেফারির বিতর্কিত সিদ্ধান্তে পেনাল্টি থেকে ব্যবধান বাড়ায় বার্সা। ডি-বক্সে বল নিয়ে ঢুকা নেইমারে পা থেকে দক্ষতার সঙ্গে বল নিজের গ্লাভসবন্দি করেছিলেন গোলরক্ষক।

কিন্তু নেইমার পড়ে গেলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। রিপ্লে দেখে মনে হয়েছে, পড়ার জন্য যেন প্রস্তুতি নেওয়া ছিলো নেইমারের।

দ্বিতীয়ার্ধে শুরু থেকেই আক্রমণাত্মক খেলা শুরু করে স্বাগতিকরা। ৫৭ মিনিটে বাকাম্বুর গোলে ম্যাচে ফেরে ভিয়ারিয়াল। সুয়ারেসের কোনাকুনি শট গোলরক্ষক ব্রাভো ঝাঁপিয়ে পড়ে ঠেকালেও ফিরতি শটে বল জালে জড়ান বাকাম্বু।

ম্যাচের ৬৩ মিনিটে এবারের মৌসুমে প্রথমবারের মতো আত্মঘাতী গোলের স্বাদ পায় বার্সেলোনা। বাকাম্বুর কর্নারে ঠেকাতে গিয়ে ডিফেন্ডার জেরেমি মাথিউয়ের গায়ে লেগে বল জালে ঢুকে যায়।

ম্যাচের পরবর্তী সময়ে গোল বাড়ানোর চেষ্টা করলেও সফল হয়নি বার্সেলোনা। ফলে জয়হীনভাবেই মাঠ ছাড়ে মেসি নেইমাররা।

বিষয়:বার্সেলোনা লা লিগা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…