চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চাপের মুখে উবার প্রধানের পদত্যাগ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৫৯ অপরাহ্ণ ২১, জুন ২০১৭
তথ্যপ্রযুক্তি
A A
উবারের সিইও পদত্যাগ করেছেন

শেয়ারহোল্ডারদের চাপের মুখে প্রধান নির্বাহী কর্মকর্তার পদ থেকে পদত্যাগ করেছেন অ্যাপভিত্তিক যাত্রীসেবা প্রদানকারী প্রতিষ্ঠান উবার প্রধান ট্র্যাভিস কালানিক।

প্রধান নির্বাহীর পদ ছাড়লেও প্রতিষ্ঠানের বোর্ড অব ডিরেক্টর্সে থাকবেন তিনি। কালানিকের কোম্পানির বিরুদ্ধে প্রতিষ্ঠানে চলমান বেশ কিছু কর্মকাণ্ড এবং যৌন হয়রানির অভিযোগ পর্যালোচনার পর পদত্যাগের এ ঘোষণা এলো।

গত সপ্তাহেই কালানিক বলেছিলেন, নৌ দুর্ঘটনায় মায়ের আকস্মিক মৃত্যুর কারণে তিনি অনির্দিষ্টকালের জন্য ছুটিতে যাচ্ছেন। আর এক সপ্তাহ পর এ পদত্যাগের সিদ্ধান্ত।

Banglabid

নিউইয়র্ক টাইমসে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার এক চিঠিতে কালানিকের পদত্যাগ দাবি করেন উবারের পাঁচ শীর্ষ বিনিয়োগকারী।

এর জবাবে কালানিক বলেন, ‘আমি উবারকে পৃথিবীতে সবচেয়ে বেশি ভালোবাসি। ব্যক্তিগত জীবনের এই সঙ্কটময় মুহূর্তে আমি বিনিয়োগকারীদের অনুরোধ মেনে নিয়ে পদ থেকে সরে দাঁড়াচ্ছি যেন উবার আরও একটি লড়াইয়ে না পড়ে নতুন করে গড়ার কাজে লেগে যেতে পারে।’উবার

কালানিকের পদত্যাগের পর উবারের বোর্ডের পক্ষ থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, ‘ট্র্যাভিস সবসময় উবারকে সবকিছুর ওপরে রেখেছে। পদত্যাগের সিদ্ধান্তটি একটি সাহসী সিদ্ধান্ত এবং এটি উবারের প্রতি তার নিষ্ঠাও ও ভালোবাসার একটি নিদর্শন।’

Reneta

সাম্প্রতিক সময়ে বেশ কিছু বিতর্ক ও দুর্নামের মধ্য দিয়ে যাচ্ছে আন্তর্জাতিকভাবে গাড়ি ভাড়ার মাধ্যমে সেবাদানকারী প্রতিষ্ঠান উবার। উবারের চালকের বিরুদ্ধে ২০১৪ সালে যাত্রীকে ধর্ষণ ও অন্যান্য কিছু যৌন হয়রানির অভিযোগ ছাড়াও কয়েকজন উচ্চ পর্যায়ের নির্বাহী কর্মকর্তার উবার ছেড়ে চলে যাওয়া এগুলোর মধ্যে অন্যতম।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উবার
শেয়ারTweetPin

সর্বশেষ

‘ইনফান্তিনো যুগের অবসান ঘটেছে’- এমনই বলছেন লা লিগা সভাপতি

আগস্ট ৯, ২০২৬

চার আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণা

আগস্ট ৯, ২০২৬

বাছাইপর্ব পার হতে পারবে বাংলাদেশ? যা বললেন কোচ

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হেফাজত আমিরকে যা বললেন প্রধানমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬

জার্মানিতে আধুনিক সুবিধার প্রশিক্ষণ, আরও যা সুখবর দিলেন প্রিন্স

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT