চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উপাচার্যের বিরুদ্ধে অভিযোগ আনলে প্রমাণ করতে হবে: প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:২৮ অপরাহ্ণ ০৭, নভেম্বর ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A

দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিরুদ্ধে উঠা দুর্নীতি-অনিয়মের অভিযোগ প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কোনো উপাচার্যের বিরুদ্ধে অভিযোগ আনলে তা প্রমাণ করতে হবে। না হলে মিথ্যা অভিযোগকারীদেরও শাস্তি পেতে হবে।

বৃহস্পতিবার সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

এ সময় প্রধানমন্ত্রী বলেন করেন, সেশন জটমুক্ত শিক্ষার পরিবেশ ধ্বংসের চেষ্টা হচ্ছে। শিক্ষকরা ছাত্রদের ব্যবহার করছেন।

দুর্নীতির অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের পদত্যাগ দাবিতে বেশ কদিন ধরে আন্দোলন করছেন ক্যাম্পাসের শিক্ষক-শিক্ষার্থীরা।

এছাড়াও পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালসহ আরও কয়েকটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিরুদ্ধে দুর্নীতি-অনিয়মের অভিযোগে আন্দোলন করছে শিক্ষার্থীরা।

নাইমুল আবরারের মৃত্যু প্রসঙ্গে
রাজধানীর রেসিডেনসিয়াল মডেল স্কুলের শিক্ষার্থীর নাইমুল আবরারের মৃত্যুর ঘটনায় ক্ষোভ প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, প্রথম আলোর দায়িত্বহীনতা মেনে নেয়া যায় না।

Reneta

গত শুক্রবার বিকেলে রেসিডেনসিয়াল মডেল স্কুলে কিশোর আলো আয়োজিত ‘লাভেলো কিআনন্দ’ অনুষ্ঠানে অংশ নেয় নাইমুল আবরার। অনুষ্ঠান চলাকালে মঞ্চের পেছনে বিদ্যুৎস্পৃষ্টে সে গুরুতর আহত হয়। পরে আয়োজকরা তাকে উদ্ধার করে মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাতে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

ওই ঘটনার পরও অনুষ্ঠান চালিয়ে যাওয়ার অভিযোগ উঠে আয়োজকদের বিরুদ্ধে। এমনকি আবরারের চিকিৎসায় অবহেলাও অভিযোগ উঠে।

এরপর গতকাল বুধবার আবরারের বাবা প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানসহ অজ্ঞাত কয়েকজনের বিরুদ্ধে অবহলোজনিত হত্যা মামলা করেন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আবরারজাবি ভিসিনাইমুল আবরারপ্রধানমন্ত্রীশেখ হাসিনা
শেয়ারTweetPin

সর্বশেষ

তালিকা থেকে বাদ পড়ার পর আপিলে ভোটার হয়ে কংগ্রেস প্রার্থীর জয়

মে ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরান যুদ্ধ নিয়ে রিপাবলিকানদের অভ্যন্তরীন উদ্বেগ

মে ৫, ২০২৬

যুদ্ধ না হলে ইরান এতদিনে পুরো মধ্যপ্রাচ্য দখল করে নিত: ট্রাম্প

মে ৫, ২০২৬

বল হাতে সাকিবুল, ফুটবলে মাইরিনের হ্যাটট্রিক

মে ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

ঈদযাত্রা: ১৩ মে থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি

মে ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT