আন্তর্জাতিক

বিয়ের উপহার বিস্ফোরণে থেমে গেল বিয়ের আনন্দ

বর-কনে-উপহার-বিস্ফোরণ

ভারতের উড়িষ্যায় বিয়ের অনুষ্ঠানের মাত্র পাঁচদিন পর একটি উপহার বিস্ফোরিত হয়ে বর ও তার দাদী নিহত হয়েছেন। বিস্ফোরণে গুরুতর আহত হয়ে আশঙ্কাজনক অবস্থায় আছেন কনে।

উড়িষ্যা রাজ্যের বোলাঙ্গির জেলায় শুক্রবার এ ঘটনা ঘটে। হতাহতদের ছবি প্রকাশিত হলেও পরিচয় সরাসরি প্রকাশ করা হয়নি।

পুলিশ জানিয়েছে, বিয়ের তিনদিন পর বুধবার রিসেপশন অনুষ্ঠানে অনেকের কাছ থেকেই উপহার পান ওই নবদম্পতি। বিস্ফোরিত উপহারটিও সেগুলোরই একটি। অনুষ্ঠান শেষে উপহারগুলো তাদের বাসায় নিয়ে যাওয়া হয়।

শুক্রবার উপহারগুলো খোলার সময় একটি উপহারের বাক্স খোলার সাথে সাথে হঠাৎ বিরাট বিস্ফোরণ হয়। বিস্ফোরণে ঘটনাস্থলেই বরের দাদী মারা যান বলে পুলিশের বরাতে জানিয়েছে এনডিটিভি। ররকেলা এলাকায় একটি হাসপাতালে নেয়া হলে তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান বর।বর-কনে-উপহার-বিস্ফোরণ

বুরলার একটি সরকারি হাসপাতালে গুরুতর আহত কনের চিকিৎসা চলছে।

পাটনাগড় উপ-বিভাগীয় পুলিশ কর্মকর্তা সেশাদেব বরিহ জানিয়েছেন, পুলিশ এখন খুঁজে বের করার চেষ্টা করছে বিস্ফোরিত উপহারটি কে দিয়েছিল এবং বোমা তৈরির জন্য সেখানে কী ধরনের বিস্ফোরক দ্রব্য ব্যবহার করা হয়েছে। পুলিশ বেশকিছু আলামত ও প্রমাণ যোগাড় করেছে। তদন্ত কাজ চলছে।

বিষয়:ভারত-উপহার বিস্ফোরণ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…